Admin
২৪ অগাস্ট ২০২৫, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহে জেলা হেযবুত তওহীদ শাখার উদ্যোগে ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রী ও কর্মীদের উপস্থিতিতে গত শুক্রবার (২২ আগস্ট) সকালে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই নারী সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা নারীদের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একদিকে ধর্মের নামে নারীদেরকে বাক্সবন্দী করা হয়েছে, অন্যদিকে পাশ্চাত্য জীবনদর্শন নারীদেরকে ভোগ্যপণ্য বানিয়েছে। তারা বলেন, সত্যিকার অর্থে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা যেখানে নারীদের অধিকার ও সম্মান দুটিই সুরক্ষিত থাকবে।

বক্তারা বলেন, চৌদ্বদশ বছর আগে রাসুলুল্লাহ (স.) এমনই একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে পর্দার নামে কোনো নিপীড়নমূলক ব্যবস্থা নারীদের উপর চাপিয়ে দেয়া হয় নি। বরং কোরআনে যতটুকু পর্দা ফরজ করা হয়েছে ততটুকু পালন করেই নারীরা সমাজ ও রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। পরবর্তীতে দীনের অতিবিশ্লেষণ করে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী নারীদের উপর পর্দার নামে জবরদস্তিমূলক ব্যবস্থা চাপিয়ে দেয়, ইসলামের প্রকৃত শিক্ষার সাথে যার কোনো সম্পর্ক নেই।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে যদি ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠিত হয়, তাহলে নারীরা ইসলামের প্রাথমিক যুগের মতো স্বাধীনতা, সম্মান ও অধিকার চর্চা করতে পারবেন। এসময় ইসলামের সঠিক শিক্ষা বাস্তবায়নে নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বলেন, একমাত্র প্রকৃত ইসলামের আদর্শ ও তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ছাড়া নারীদের মুক্তি ও নিরাপত্তা অসম্ভব। তাই তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের ময়মনসিংহ জেলা নারী বিষয়ক সম্পাদক কাজল আক্তারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, সংগঠনটির ময়মসসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা নারী বিষয়ক সম্পাদক সাকি আক্তার কলি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি