Admin
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিডিও ভাইরাল !! অধ্যক্ষকে ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দিলেন প্রাথমিক শিক্ষক

অধ্যক্ষকে ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দিলেন প্রাথমিক শিক্ষক

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে লাঞ্ছিত হয়েছেন ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। তাকে ধাক্কাতে ধাক্কাতে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটে যাওয়া ঘটনায়ে আলোচনা-সমালোচনার উঠেছে।

ভিডিওতে দেখা যায়, ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে প্রতিষ্ঠানের বাইরে বের করে দিচ্ছেন। এসময় আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে গত বছরের জুলাই থেকে অধ্যক্ষ গোলাম মোহাম্মদের অপসারণ দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থী ও স্থানীয়দের একাংশ। পরে ৫ আগস্টের পর তাকে পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ধর্ম শিক্ষক সাজেদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে এলাকায় দুটি পক্ষ তৈরি হয়। এরপর গত বছরের ১৭ অক্টোবর স্থানীয় নেতাদের পরামর্শে সাজেদুল ইসলাম দায়িত্ব থেকে সরে দাঁড়ান ও গোলাম মোহাম্মদকে আবার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন। তবে এরপর থেকে একটি পক্ষ তাকে কলেজে যেতে বাধা দেয় ও তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

বৃহস্পতিবারের এই ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় লোকজন। ঘটনার পরদিন শুক্রবার ভূটিয়ারকোনা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে এবং বাজার এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন হয়। এসময় গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার দাস, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, ব্যবসায়ী আবুল কালাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবদুর রশিদসহ আরও অনেকে বক্তব্য দেন। তারা এ ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষক আনোয়ার হোসেনসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

অধ্যক্ষ গোলাম মোহাম্মদ বলেন, আমি বৈধভাবে আমার দ্বায়িত্ব পালন করছি। অথচ কয়েকজন শিক্ষক আমাকে দ্বায়িত্ব থেকে সরাতে তৎপরতা চালায়। গত বছরের ৫ আগস্টের পর বিরোধ সৃষ্টি করে ৫০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন কলেজে এসে আমাকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আনোয়ার হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকেও অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেছি।

ঘটনা সম্পর্কে জানতে আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ধর্ম শিক্ষক সাজেদুল ইসলাম বলেন, পরিস্থিতির কারণে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছিল। আবারও পূর্বের অধ্যক্ষকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। স্যারের সঙ্গে ঘৃণিত কাজটি যারা করেছে তাদের বিচার দাবি করছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বলেন, ভিডিওটি আমার নজরে এসেছে। শিক্ষক আনোয়ার হোসেন স্কুল চলাকালে কীভাবে এ ঘটনায় জড়ালেন, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, অধ্যক্ষ গোলাম মোহাম্মদ থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন বলেন, শিক্ষককে ধাক্কাতে ধাক্কাতে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া ওই শিক্ষকের জন্য লজ্জাজনক ঘটনা। এতে শিক্ষকের মানসম্মানও নষ্ট হয়েছে। এভাবে একজন শিক্ষককে অপমান করা কখনোই ঠিক হয়নি। মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি