Editor
১৬ অক্টোবর ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ধানের শীষ’ নিয়ে কটূক্তির অভিযোগ: ত্রিশালে বিএনপির আহ্বায়ক এনামুলের শাস্তি দাবি

আজ সকালে ত্রিশাল বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

আজ সকালে ত্রিশাল বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে কটূক্তিকর মন্তব্যের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ গেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং তাঁর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, ‘ধানের শীষ আমাদের বিশ্বাস, আদর্শ ও সংগ্রামের প্রতীক। এই প্রতীক নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ তাঁরা আরও যোগ করেন, যে নেতা দলের প্রতীক ও আদর্শকে অসম্মান করেন, তাঁর জায়গা বিএনপিতে হতে পারে না। দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে তৃণমূলের কর্মীরা হতাশ হবেন।

ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ আমিন বলেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক হয়ে তিনি এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। শহীদ জিয়ার একজন কর্মী এ ধরনের কথা বলতে পারে না। ধানের শীষ গণতন্ত্র ও মানবতার প্রতীক, ১৭ বছরের আন্দোলনের প্রেরণা ছিল ধানের শীষ। সেই প্রতীককে নিয়ে কটূক্তি আমাদের অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর শাস্তি দাবি করছি।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ গোলাম মো. ইয়াহিয়া, উপজেলা ওলামা দলের সভাপতি শাহাদাত হোসেন শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি আহ্বান জানান, দলীয় প্রতীক ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।

জানা গেছে, সম্প্রতি ধানীখোলা ইউনিয়নে এক মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া বলেন, ‘অনেকে মিষ্টি-মিষ্টি কথা বলবে, আপনাদের কাছ থেকে ভোট নিয়ে ভোট নষ্ট করার চেষ্টা করবে। ডা. লিটন এমপি হবেন—ইনশা আল্লাহ। আপনারা ভোট চাইবেন, এলাকায় যাবেন, মা-বোনদের বলবেন—বহু মানুষকে ভোট দিয়েছি, দেখেছি—আমরা ডা. লিটনকে ভোট দেব। কিসের ধানের শীষ, কিসের উমুক, কিসের কী—সব দেখে কাজ করতে হবে। আমরা ডা. লিটনকে ভোট দেব।’ তাঁর এই মন্তব্য ঘিরেই দলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রাধিকার পাবে

মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারবো : রিজভী

হাওরের দুর্গম গ্রামে পিরিয়ড নিয়ে ভাঙছে নীরবতা

সুবর্ণ কার্ডে প্রতিবন্ধীদের মুখে হাসি

ময়মনসিংহে টাইগার গ্রেপ্তার

কেন্দুয়ায় মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কর্মসূচি

১০

রেঞ্জসেরা হয়ে পুরস্কৃত দুর্গাপুরের ওসি শাকের

১১

ময়মনসিংহ মেডিকেলে নবজাতক নিয়ে তোলপাড়

১২

ময়মনসিংহে একই পরিবারের ৬ জনকে অচেতন করে লুট

১৩

ময়মনসিংহে সরকারি পাঠ্যবই বিক্রির ভিডিও ভাইরাল

১৪

তরুণদের মাঠমুখী করতে ময়মনসিংহে গোল্ডকাপ ফুটবল

১৫

ময়মনসিংহে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ

১৬

মায়ের নামে মিল, হাসপাতাল থেকে দুই নবজাতক বদল

১৭

যুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়

১৮

ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়

১৯

‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

২০
শিরোনামঃ