Editor
২৯ ডিসেম্বর ২০২৫, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলের মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার পক্ষে শাড়ি বিতরণের সময় আটক ২

ময়মনসিংহের ভালুকায় এক প্রার্থীর পক্ষে শাড়ি বিতরণ করায় দুজনকে আটক করে জরিমানা করা হয়। আজ রোববার দুপুরে উপজেলার পাড়াগাঁও গ্রামে

ময়মনসিংহের ভালুকায় এক প্রার্থীর পক্ষে শাড়ি বিতরণ করায় দুজনকে আটক করে জরিমানা করা হয়। আজ রোববার দুপুরে উপজেলার পাড়াগাঁও গ্রামে
ময়মনসিংহের ভালুকায় এক প্রার্থীর পক্ষে শাড়ি বিতরণ করায় দুজনকে আটক করে জরিমানা করা হয়। আজ রোববার দুপুরে উপজেলার পাড়াগাঁও গ্রামেছবি: প্রথম আলো

ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে নির্বাচনের ঘোষণা দেওয়া বিএনপি নেতার পক্ষে শাড়ি বিতরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন দুই সমর্থক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে দুজনকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী অর্থদণ্ড দেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের বাসিন্দা নিতাই চন্দ্র বর্মণ ও মো. আবুল কালাম। তাঁরা বিএনপির মনোনয়নবঞ্চিত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলমের হয়ে শাড়ি বিতরণ করছিলেন।ময়মনসিংহের ভালুকায় এক প্রার্থীর পক্ষে শাড়ি বিতরণ করায় দুজনকে আটক করে জরিমানা করা হয়। আজ রোববার দুপুরে উপজেলার পাড়াগাঁও গ্রামে
ময়মনসিংহের ভালুকায় এক প্রার্থীর পক্ষে শাড়ি বিতরণ করায় দুজনকে আটক করে জরিমানা করা হয়। আজ রোববার দুপুরে উপজেলার পাড়াগাঁও গ্রামেছবি: প্রথম আলো

ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে নির্বাচনের ঘোষণা দেওয়া বিএনপি নেতার পক্ষে শাড়ি বিতরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন দুই সমর্থক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে দুজনকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী অর্থদণ্ড দেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের বাসিন্দা নিতাই চন্দ্র বর্মণ ও মো. আবুল কালাম। তাঁরা বিএনপির মনোনয়নবঞ্চিত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলমের হয়ে শাড়ি বিতরণ করছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এক প্রার্থীর পক্ষে শাড়ি বিতরণের সময় আজ রোববার বেলা ১১টার দিকে নিতাই ও কালাম হাতেনাতে আটক হন। অভিযুক্ত দুজনকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’–এর ৪ (১) বিধি ভঙ্গ করায় দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন ৩০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

প্রশাসন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহ–১১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখর উদ্দিন আহমেদ। এখানে মনোনয়নপ্রত্যাশী হিসেবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম প্রচারণায় আছেন। তিনি উপজেলাজুড়ে প্রায় দেড় লাখ মানুষের মধ্যে তফসিলের আগেই শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোর্শেদ আলমের পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর অনুসারী নেতা–কর্মীরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আজ সকালে বিএনপি নেতা মোর্শেদ আলমের পক্ষে পাড়াগাঁও গ্রামে শাড়ি বিতরণের সময় দুজনকে আটক করেন বিএনপি প্রার্থীর সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় দুজন ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত স্বীকারোক্তি দিয়ে জীবন নিয়ে শঙ্কার কথা জানান এবং ছয় ঘণ্টার পুলিশ হেফাজতে থাকার আবেদন করেন।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, ‘এক প্রার্থীর দুই সমর্থক শাড়ি বিতরণের সময় আটক হন। দুজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি