Tuesday, January 20, 2026
spot_img
Home ময়মনসিংহ ত্রিশালে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ডা. লিটন

ত্রিশালে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ডা. লিটন

6
media image
ডাঃ মাহবুবুর রহমান লিটন

ত্রিশাল সংবাদদাতা: ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহাবুবুর রহমান লিটন। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার পূর্বে বাতিল হওয়া মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে ডা. লিটনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ডা. মাহাবুবুর রহমান লিটনের প্রার্থিতা বাতিল করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

আপিল নিষ্পত্তির পর ডা. মাহাবুবুর রহমান লিটন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গ্রহণযোগ্য প্রার্থীকে বিজয়ী করবে, ইনশাআল্লাহ। নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here