Tuesday, January 20, 2026
spot_img
Home ময়মনসিংহ ত্রিশালে অজ্ঞাত গাড়ি চাপায় বৃদ্ধ নিহত

ত্রিশালে অজ্ঞাত গাড়ি চাপায় বৃদ্ধ নিহত

7
media image
ছবি

ত্রিশাল সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত গাড়ি চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম চান্দে ফকির (৭০)। তিনি উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি ফকির বাড়ির মৃত মেনো ফকিরের ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও চালকের পরিচয় সংগ্রহের চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here