Friday, February 13, 2026
spot_img
Home ময়মনসিংহ ময়মনসিংহে প্রেস কাউন্সিল ।। চেয়ারম্যান নির্বাচনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা...

ময়মনসিংহে প্রেস কাউন্সিল ।। চেয়ারম্যান নির্বাচনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

10
media image
ছবি

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউসের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ, দেশ ও দেশের বাইরের মানুষ গণমাধ্যমের মাধ্যমেই তথ্য পেয়ে থাকে। তাই মানসম্মত, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের সকল সাধারণ ও উপনির্বাচনে সাংবাদিকরা যেন নির্বিঘ্নে নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্র থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা, যেখানে দৃঢ় প্রত্যয় ও পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হয়। একটি সংবাদ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও প্রভাব ফেলতে পারে। আসন্ন নির্বাচনে সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীরা আকরাম উদ্দীন আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ মোঃ শহিদুল ইসলামসহ ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কর্মশালায় ময়মনসিংহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here