Friday, February 13, 2026
spot_img
Home ময়মনসিংহ ভালুকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে এনসিপি প্রার্থী ডা. জাহেদুল ইসলাম

ভালুকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে এনসিপি প্রার্থী ডা. জাহেদুল ইসলাম

10

 

রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের ভালুকায় নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী ডা. জাহেদুল ইসলাম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর থানাধীন বলাকা ভবনের সামনে ফ্লাইওভারের মুখে এ দুর্ঘটনা ঘটে।

ডা. জাহেদুল ইসলাম জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনি তার স্ত্রী ও ছোট ভাগ্নেকে নিয়ে একটি প্রাইভেটকারে করে ভালুকার উদ্দেশে রওনা দেন। গাড়িটি ফ্লাইওভারের সামনে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি টেনে-হিঁচড়ে বেশ কিছুদূর সামনে নিয়ে যাওয়া হয় এবং গাড়িটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ দুর্ঘটনায় ডা. জাহেদুল ইসলাম, তার স্ত্রী ও ছোট ভাগ্নে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। পরে সবাই প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করতে সক্ষম হয় বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ডা. জাহেদুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, এ দুর্ঘটনা নিছক দুর্ঘটনা নাও হতে পারে; এটি কোনো ষড়যন্ত্র কিংবা হত্যাচেষ্টার অংশ হতে পারে বলে তিনি মনে করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করার দাবি জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here