Editor
১৯ জানুয়ারী ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফখর উদ্দিন আহমেদ
ফখর উদ্দিন আহমেদছবি: সংগৃহীত

ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ ফারিয়া আরজু গতকাল শনিবার এই নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থী তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি ও পেজ থেকে ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ভালুকা উপজেলার প্রবাসী ভোটারদের কাছে ভিডিও বার্তায় ‘ধানের শীষ’ প্রতীকে ভোট আহ্বান করেন, যা বিভিন্ন ফেসবুক আইডি ও ফেসবুক পেজ থেকেও শেয়ারের মাধ্যমে প্রচারিত হচ্ছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, প্রার্থী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পরামর্শ সভার নামে ভালুকার ভোটারদের কাছে ভোট চেয়ে বিভিন্ন এলাকায় সভা, সমাবেশ ও জনসংযোগ করে আসছেন। ভালুকা পৌরসভা কার্যালয়ের হলরুমে ফখর উদ্দিন আহমেদ সরেজমিনে উপস্থিত হয়ে তাঁর পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রদানের জন্য নির্বাচনী প্রচারণা করেছেন। এ বিষয়ে একজন অভিযোগ করেছেন। এসব প্রচার–প্রচারণার ফেসবুক লিংক, ভিডিও ও স্ক্রিনশট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে প্রার্থীকে আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ–১১ আসনে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ করলে সেটা সঠিক হয়ে যায় নাকি? যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। আমি যথাযথ জবাব দেব।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে

১

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

৬

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে

৭

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

৮

গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৯

. ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

১১

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

১২

গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে অনিয়মের প্রতিকার চান মুক্তিযোদ্ধার মেয়ে

১৩

মগড়া খনন ও উদ্ধার: হয়রানির অভিযোগ নদীতীরবর্তী বাসিন্দাদের

১৪

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

১৫

সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের

১৬

অফিস প্রাঙ্গণে কর্মচারীর বৌভাত, দাওয়াত খেলেন কর্মকর্তা-ইউএনও

১৭

ময়মনসিংহে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা

১৮

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

১৯

খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

২০
শিরোনামঃ