
ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে রাস্তায় ব্যরিকেড করে ১৪মেট্রিক টন রড ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় ট্রাক চালক ও ট্রাক মালিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপজেলার আকলিয়া জিঞ্জিরা মাজারের সামনে।
মামলা সূত্রে জানাযায়, চট্টগ্রামের সীতাকুন্ডে শীতলপুর, চৌধুরীঘাটের আবুল খায়ের স্টীল মেল্টিং লিঃ হতে ট্রাকে (ময়মনসিংহ ট-১১-০৪৮৬ ১৪মেট্রিক টন রড নিয়ে ট্রাক মালিক মোঃ আসাদুজ্জামান তরুনসহ ময়মনসিংহ আবুল খায়ের ডিপোর উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনার রাত সাড়ে ৩টায় ময়মনসিংহগামী মহাসড়কের উপজেলার আকালিয়া জিঞ্জিরা মাজারের এলাকায় ট্রাকটি পৌছামাত্র সাদা রংয়ের একটি মাইক্রোবাস পেছন এসে ট্রাকটিকে সিগন্যাল লাইট দিয়ে সিগনাল দিয়ে গতিরোধ করে বাম পাশে চাপাতে বাধ্য করেন।
এসময় মাইক্রোবাস থেকে অজ্ঞাত নামা ০৬ জন লোক নেমে এক জন ডিবি পুলিশের কটিপড়া, অন্যান্যরা গেঞ্জি ও প্যান্ট পড়া, পাঞ্জাবি পড়া অবস্থায় আসিয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায়। তাদের হাতে হ্যান্ডকাপ, ওয়্যারলেস সেট দেখিয়ে ট্রাকে অবৈধ মাল আছে বলে ট্রাক থেকে চালক মোঃ এরশাদুল (৩৮) ও ট্রাক মালিক আসাদুজ্জামান তরুন(৫০)কে নামিয়ে তাদের গাড়িতে তুলিয়া চালকের হাত,চোখ বেধে মারধর শুরু করেন। ট্রাকটি নিয়ে ঢাকার দিকে চলে যায় সকালে তাদেরকে হাত-পা বাধাঁ অবস্থায় ঢাকার পূর্বাচলের ১৫ নং সেক্টরে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় মোঃ আসাদুজ্জামান তরুন (৫০) বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি ডাকাতি মামলা করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঘটনায় ভালুকা মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মালামাল উদ্ধার ও আসামীদেরকে গ্রেফতারের অভিযান চলছে।

