Monday, April 13, 2026
spot_img
Home ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ব্র্যাকের টিইউপি কার্যক্রম পরিদর্শনে ব্যারিস্টার জাইমা রহমান

ফুলবাড়ীয়ায় ব্র্যাকের টিইউপি কার্যক্রম পরিদর্শনে ব্যারিস্টার জাইমা রহমান

13
media image
ছবি

ফুলবাড়ীয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টিইউপি) প্রোগ্রামের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল এলাকায় তিনি এ কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় তিনি পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত ব্র্যাকের টিইউপি প্রোগ্রামের এক উঠান বৈঠকে অংশ নেন। বৈঠকে একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের একটি দলের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের জীবনমান উন্নয়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক–এর প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ–এর কন্যা ও ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টিইউপি) প্রোগ্রাম দেশের চরম দরিদ্র পরিবার, বিশেষ করে নারীদের ২৪ মাসব্যাপী নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনতে কাজ করছে। কর্মসূচির আওতায় সম্পদ স্থানান্তর (যেমন-গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে উপকারভোগীদের আত্মনির্ভরশীল করে তোলা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই মডেল ইতোমধ্যে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখছে।

এ সময় জেলা বিএনপির সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক, উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল করিম সরকার বলেন, ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে তাদের দেখা ও কথা হয়েছে।

স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে এমন পরিদর্শন দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here