অনলাইন ডেস্ক : ময়মনসিংহ জেলা সহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যেই এই নিয়োগ কার্যকর করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) জেলা পরিষদগুলিতে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ময়মনসিংহে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ এমরান সালেহ। নেত্রকোনায় নিয়োগপ্রাপ্ত প্রশাসক হলেন মো. নূরুজ্জামান (এড.)। শেরপুরে দায়িত্ব পান এ.বি.এম. মামুনুর রশিদ।

অন্য জেলার নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- পঞ্চগড়: মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর: মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর: মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম: মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা: অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট: মো. মাসুদ রানা প্রধান, বগুড়া: এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ: মো. হারুনুর রশিদ, নওগাঁ: মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহী: মো. এরশাদ আলী, নাটোর: মো. রহিম নেওয়াজ, মেহেরপুর: মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়া: সোহরাব উদ্দিন, ঝিনাইদহ: মো. আবুল মজিদ, যশোর: দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরা: আলী আহমেদ, বাগেরহাট: শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা: এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী: স্নেহাংশু সরকার, ভোলা: গোলাম নবী আলমগীর,বরিশাল: আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি: মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুর: আলমগীর হোসেন,টাঙ্গাইল: এস এম ওবায়দুল হক, কিশোরগঞ্জ: খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ: এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জ: মো. মামুন মাহমুদ ,রাজবাড়ী: আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ: শরিফ রফিক উজ্জামান,মাদারীপুর: খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর: সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জ: মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেট: আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার: মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: সিরাজুল ইসলাম, কুমিল্লা: মো. মোশতাক মিয়া, নোয়াখালী: মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর: সাহাব উদ্দিন কক্সবাজার: এ টি এম নুরুল বশর চৌধুরী।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা এখন থেকে স্থানীয় সরকার কার্যক্রম ত্বরান্বিত করতে এবং জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন।