নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ইসলামের দাওয়াতি কার্যক্রম জোরদার ও ইসলাম প্রচারের লক্ষ্যে “আন-নাজাহ ইসলামী দাওয়া সেন্টার”-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ক্বারী আব্দুর রশিদ (রহিমাহুল্লাহ)-এর বাড়িতে। এতে প্রধান অতিথি ও বক্তারা ইসলামের দাওয়াতি কাজের গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের সার্বিক সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। আন-নাজাহ ইসলামী দাওয়া সেন্টার সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে এবং ধীরে ধীরে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ দাওয়া সেন্টারের মাধ্যমে মুক্তাগাছা ও আশপাশের এলাকায় ইসলামের সুমহান বাণী আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়বে।
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)
⏳ প্রসেসিং হচ্ছে...
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ
১
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই
২
ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ
৩
হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ