Tuesday, April 14, 2026
spot_img
Home ময়মনসিংহ মুক্তাগাছায় জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার ১৩

মুক্তাগাছায় জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার ১৩

7
media image
ছবি

মুক্তাগাছা প্রতিনিধি :

ময়মনসিংহের মুক্তাগাছায় পুলিশের পৃথক অভিযানে জুয়া খেলা এবং জনবিরক্তি সৃষ্টির অভিযোগে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মুক্তাগাছা থানা পুলিশ।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াবাড়ী এলাকার একটি ধানক্ষেতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- মোঃ রাসেল (৩৮), পিতা-আবু বক্কর সিদ্দিক, গ্রাম- বন্দগোয়ালিয়া, মোঃ রমজান আলী (৩০), পিতা-কাদেম আলী, শফিকুল ইসলাম (৩৭), পিতা-হামেদ আলী ফকির, উভয় গ্রাম- বানিয়াবাড়ি, নাজমুল ইসলাম (৩০), পিতা-আবু বক্কর সিদ্দিক, গ্রাম- রহিমবাড়ি, মোঃ দুদু মিয়া (৪০), পিতা-মৃত আঃ খালেক, গ্রাম- যাত্রাটি, এবং আনোয়ারুল ইসলাম (২৭), পিতা-আইয়ুব আলী, গ্রাম- হায়দারপুর, সর্ব থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম এবং নগদ ৭৯০ টাকা উদ্ধার করা হয়।

‎একই রাতে বানিয়াকাজী বটতলা এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মোঃ সোরহাব আলী (৫৫), পিতা- মৃত মোহাম্মদ আলী, ইদ্রিস আলী (৫২), পিতা- মৃত ইসমাইল, মোঃ রতন (৫৫), পিতা-মৃত সফর আলী ফকির, নাজমুল হোসেন (৩২), পিতা- মৃত হাসমত আলী, আরিফ রব্বানি (২২), পিতা- হেলাল এবং ইস্রাফিল (৩৮), পিতা- মৃত আবুল কালাম, সর্বগ্রাম- বানিয়াকাজী, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ। তাদের কাছ থেকেও জুয়ার সরঞ্জামসহ নগদ ৬১০ টাকা জব্দ করা হয়।

‎অন্যদিকে, পৃথক অভিযানে মুক্তাগাছা নতুন বাজার এলাকায় জনবিরক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোঃ জাকারিয়া (২৩), পিতা- মোঃ সোহরাব হোসেন, গ্রাম- পয়ারকান্দি, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ নামে এক যুবককে আটক করা হয়।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা এবং পুলিশ আইনের ৩৪(৬) ধারায় পৃথক তিনটি নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জুলুস খান জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে মাদক ও জুয়া নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here