Monday, April 13, 2026
spot_img
Home ময়মনসিংহ নান্দাইলে উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তথ্য প্রতিমন্ত্রী ।। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ...

নান্দাইলে উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তথ্য প্রতিমন্ত্রী ।। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার

9
media image
ছবি

নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন ও কৃষি কার্ড কর্মসূচির মাধ্যমে সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) নান্দাইল উপজেলা-এ প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, সারা দেশের ন্যায় বিএনপি এবং আমার সংসদীয় আসন নান্দাইলে ভোটের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে।

নান্দাইলের গুরুত্বপূর্ণ ৬০টি রাস্তা ও সেতু দ্রুতগতিতে করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, খাল পুনঃখননসহ সব উন্নয়নের চাহিদা অনুযায়ী তালিকা করা হয়েছে। ইনশা আল্লাহ, পর্যায়ক্রমে সবগুলোই বিএনপি সরকারের আমলে বাস্তবায়ন করা হবে।

এদিন তিনি মোয়াজ্জেমপুর-দত্তপুর সড়ক, রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা-জসধর শাহ্ মাজার সড়ক এবং কপালহর-লংঙ্গারপাড় সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় এবং আবুল খায়ের বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here