Sunday, April 12, 2026
spot_img
Home ময়মনসিংহ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ঘোষণা

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ঘোষণা

9
media image
পেট্রলপাম্প (ফাইল ছবি)

অনলাইন ডেস্ক: জ্বালানি তেল অবৈধভাবে মজুতের সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে দেশের সব জেলায় ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুদদারি প্রতিরোধে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ দিতে আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রাখা এবং সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here