Editor
১ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে অটোরিকশা-লরি সংঘর্ষে প্রভাষকসহ নিহত ২

ময়মনসিংহে অটোরিকশা-লরি সংঘর্ষে প্রভাষকসহ নিহত ২

ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের এক প্রভাষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া এলাকার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম ও ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে শিপা আক্তার (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা দাপুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সারোয়ার কাইয়ুম নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিপা আক্তারকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, আহতদের হাসপাতালে আনার পর শিপা আক্তার নামে এক নারীকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান বলেন, অটোরিকশা ও লরির সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ

১

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

২

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন

৩

বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ

৪

শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র

৫

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

৬

তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

৯

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

১০

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

১১

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

১৩

শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

ময়মনসিংহে ৭ কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও পা পড়েনি কোনো প্রবীণের

১৫

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল | জাতীয়

১৬

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩০০ মণ ধান ভস্মীভূত

১৭

১৫১ কোটি টাকা ছাড়াল, ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি

১৮

কটিয়াদী থানায় অগ্নিসংযোগের হুমকি, তদন্তে পুলিশ

১৯

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

২০
শিরোনামঃ
❮শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি❮ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন❮বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ❮শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র❮ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের❮তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার❮ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা❮‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান