Author
৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে আহত : থানায় অভিযোগ দায়ের

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রেকর্ডীয় জমি দখলকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও কাদার মধ্যে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

৬ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে বেড়াইল গ্রামের কৃষি জমিতে এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় বেড়াইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (২৮) বাদী হয়ে একই গ্রামের মো. জসিম উদ্দিন রসু (৫৫)-সহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫/৬ জনকে বিবাদী করে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বেড়াইল মৌজার সিএস ও এসএ ৩৯১ খতিয়ান এবং বিআরএস ৩৬৯ খতিয়ানভুক্ত মোট ১ একর ৩ শতাংশ জমি নিয়ে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বাদীর পরিবারের দাবি, উক্ত জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। তবে ১৯৮১-৮২ সনের বিআরএস রেকর্ডে ভুলবশত বাদীর পিতা গিয়াজ উদ্দিনের পরিবর্তে বিবাদীদের পিতাদের নাম লিপিবদ্ধ হওয়ায় বিবাদী পক্ষ জমিটি দাবি করে আসছে। এই রেকর্ড সংশোধনের জন্য ২০২৩ সালে নেত্রকোনার পূর্বধলা বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি মামলা (মামলা নং-৬৮/২০২৩) দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিবাদী পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র, দা, কোদাল ও লাঠিসোটা নিয়ে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে দখলের চেষ্টা চালায়। এতে বাদীর বাবা গিয়াস উদ্দিন (৭৫) বাধা দিলে বিবাদীরা তাঁর ওপর চড়াও হয়। একপর্যায়ে ১ নম্বর বিবাদী জসিম উদ্দিন রসু ঘুসি মেরে তাঁর ডান চোখে গুরুতর জখম করেন এবং অন্যান্য বিবাদীরা তাঁকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আহত গিয়াজ উদ্দিনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​এদিকে অভিযোগের বিষয়ে বিবাদী মো. জসিম উদ্দিন রসু মারধরের বিষয়টি অস্বীকার করে জানান, “এই জায়গা আমাদের দাদার ওয়ারিশ হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু তারা ২২ কাঠা জমি বেশি নিয়ে নেয়। আমরা বারবার তাগাদা দিয়েছি এটা নিয়ে বসতে, কিন্তু তারা বসে না। ঘটনার দিন আমি জমিতে গিয়ে বলি- ক্ষেত আমি চাষ করব, নয়ত তোমরা এটা নিয়ে বস। কথা বলে আমি ওখান থেকে চলে যাই এবং পরে এসে ধান চাষ করি। আমি বা আমরা কোনো মারামারি করিনি।”

​এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “জমি সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি