Author
৮ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ইমাম-মোয়াজিনদের পাশে এমপি হিলালী

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নিজের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি সম্মানির অর্থ থেকে চারজন অসুস্থ ইমাম-মোয়াজিনকে আর্থিক সহায়তা দিয়েছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়ায় নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অসুস্থ চার ইমাম-মোয়াজিনের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

এ সময় বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম-মোয়াজিন, আলেম-উলামা, ট্রাস্টের নেতৃবৃন্দ ও ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে ড. রফিকুল ইসলাম হিলালী সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি সম্মানির অর্থ ইমাম-মোয়াজিনদের কল্যাণে ব্যয় করার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি ‘ইমাম-মোয়াজিন ও এতিম কল্যাণ ট্রাস্ট’ গঠন করেন এবং নিজের সরকারি সম্মানির অর্থ ট্রাস্টে প্রদান করেন।

ট্রাস্টের কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে জটিল রোগে আক্রান্ত চারজন ইমাম-মোয়াজিনকে আর্থিক সহায়তা দেওয়া হলো। এর আগে ট্রাস্টের উদ্যোগে তিন শতাধিক কোরআনের হাফেজকে অনুদান দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ইমাম-মোয়াজিন ও আলেম-উলামারা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, অসুস্থ ও অসহায় ইমাম-মোয়াজিনদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ তাদের জন্য সহায়ক হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ