Author
৭ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া বাইপাস সড়কে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে বাইপাসে এই পবিত্র কুরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জিএম শফিউল আলম আরজু, উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম এবং আলহাজ্ব জাহাঙ্গীর হোসাইনী।

বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাকুন্দিয়া মডেল মসজিদের ইমাম মাওলানা সোলায়মান হোসাইন। তিনি নিহতদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশকে সড়ক দুর্ঘটনার মতো মর্মান্তিক বিপর্যয় থেকে হেফাজত করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

এ সময় বক্তারা বলেন, প্রতিটি সড়ক দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বরং অসংখ্য পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, চালকদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবি।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার, প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সম্মিলিতভাবে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি