Author
৮ অগাস্ট ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সালিশে মাথা ন্যাড়া করে অপমানের ঘটনায় বিচারের দাবি

নেত্রকোনার বারহাট্টার সাহতা ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মোমিন খানকে স্থানীয় সালিশে মাথা ন্যাড়া করে অপমানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে জানান, গত ২৯ জুলাই স্থানীয় একটি সালিশে তাঁকে অপমান করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তিনি। এ ঘটনায় বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ২৬ জুলাই রাতে সাহতা ইউনিয়নের হেলোচিয়া বাজারের একটি চায়ের দোকানে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপচারিতার সময় মোমিন খান একটি মন্তব্য করেন। সেই বক্তব্য বিকৃত করে তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী ২৮ জুলাই সন্ধ্যায় স্থানীয় কিছু লোক মিছিল নিয়ে তাঁর বাড়িতে যান। তাঁকে না পেয়ে পরিবারের সদস্যদের পর দিন সালিশে উপস্থিত হওয়ার কথা বলা হয়। উপস্থিত না হলে বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়। পর দিন ২৯ জুলাই বেলা ১১টার দিকে মধুপুর এলাকার আল-আরাফা মিফতাহুল উলুম মাদ্রাসা মাঠে গ্রাম্য সালিশ বসানো হয়। সেখানে মোমিন খান উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। এরপর সালিশের সিদ্ধান্তের নামে প্রকাশ্যে তাঁর মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। বাড়িতে ফেরার পরও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় গত বুধবার বারহাট্টা থানায় ছয়জনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন মোমিন খান। অজ্ঞাতপরি আসামি করা হয়েছে ১০-১২ জনকে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। ঘটনার প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরা এবং ন্যায়বিচারের দাবিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, দুপক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি