Author
৮ অগাস্ট ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে জেলা প্রশাসকের সহায়তায় আলুচাষির অস্ত্রোপচার

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সহযোগিতায় চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়েছেন মো. রিপন মিয়া (৩৭) নামের এক প্রান্তিক আলুচাষি। আজ শুক্রবার বিকেলে জেলা শহরের একটি স্ব-স্বনামধন্য বেসরকারি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। রিপন মিয়া সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

জানা যায়, সম্প্রতি শেরপুরের বেসরকারি তাজ কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকেজের কারণে শত শত কৃষকের আলু পচে যায়। এতে অন্যান্যদের সঙ্গে রিপন মিয়ার ২৩২ বস্তা আলু ক্ষতিগ্রস্ত হয়। সেটির ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে কৃষক ও কোল্ড স্টোরেজ মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় সভা করেন জেলা প্রশাসক। রিপন মিয়া জেলা প্রশাসককে জানান, তিনি দীর্ঘদিন ধরে গলায় টনসিলের সমস্যায় ভুগছেন। ক্ষতিপূরণের টাকা পেয়ে চিকিৎসা করবেন। পরে জেলা প্রশাসক রিপন মিয়ার চিকিৎসার দায়িত্ব নেন এবং শহরের নারায়ণপুর এলাকার আবেদীন হাসপাতালে তাঁর চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে রিপন মিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়। আজ বিকেলে তাঁকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে আজ বিকেলে রিপন মিয়াকে দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় রিপন মিয়া জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি বেশ কিছুদিন থেকেই অসুস্থ। এর মধ্যেই আমার আলু কোল্ড স্টোরেজে নষ্ট হয়ে যায়। ডিসি স্যারের উদ্যোগে আমরা আলুর ক্ষতিপূরণ পেয়েছি। সেই টাকা দিয়ে গলার চিকিৎসা করাতে চেয়েছিলাম। স্যার বিষয়টি শুনে আমার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। স্যারকে ধন্যবাদ।’

কৃষক রিপন মিয়ার স্ত্রী রুমা আক্তারও তার স্বামীর চিকিৎসা করানোয় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আবেদীন হাসপাতালের ব্যবস্থাপক মনির আহমেদ বলেন, ‘রিপন মিয়ার টনসিলের সমস্যাটি খুবই গুরুতর আকার ধারণ করেছিল। দ্রুত সময়ের মধ্যে অস্ত্রোপচার করা না হলে বড় সমস্যা হতে পারত। আমরা গুরুত্ব সহকারে অস্ত্রোপচারটি করে দিয়েছি।’

এ ব্যাপারে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘কৃষকদের আলুর সমস্যা সমাধানের সময় রিপন মিয়া অসুস্থতার কথা জানিয়েছিলেন। তাঁর কষ্টের জমানো টাকা চিকিৎসাতে চলে যাবে ভেবে তাঁকে অস্ত্রোপচারের জন্য সহযোগিতার চেষ্টা করেছি।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ