Author
২০ অগাস্ট ২০২৬, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্তোষপুর ইকোপার্কের সরকারি স্বীকৃতি পাওয়ায় ফুলবাড়ীয়ায় উচ্ছ্বাস

ফুলবাড়ীয়া প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১ নম্বর নাওগাঁ ইউনিয়নের সন্তোষপুর সংরক্ষিত বনভূমিকে সরকারি ‘সন্তোষপুর ইকোপার্ক’ ঘোষণা করায় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়িত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও আশাবাদ। ইকোপার্ক ঘোষণাকে ঘিরে পরিবেশ সংরক্ষণ, পর্যটন বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ফুলবাড়ীয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ৫৬৫ দশমিক ৪৫ একর বা ২২৮ দশমিক ৯২ হেক্টর ভূমি নিয়ে ‘সন্তোষপুর ইকোপার্ক’ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এর ফলে একদিকে বনাঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে, অন্যদিকে পরিকল্পিত পর্যটন অবকাঠামো গড়ে উঠলে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে।

গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ফুলবাড়ীয়ার জন্য একটি ঐতিহাসিক ও ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করছেন।

নাওগাঁ ইউনিয়নের কৃতী সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, “সন্তোষপুর ইকোপার্কের সরকারি স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও বনভূমি সংরক্ষণের যে প্রত্যাশা ছিল, তা আজ বাস্তবরূপ পেল। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পর্যটনের বিকাশ, স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং এলাকার সার্বিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

তিনি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

 

উপজেলা বন কর্মকর্তা এমদাদুল হক গণমাধ্যমকে বলেন,“২২৮ দশমিক ৯২ হেক্টর ভূমি নিয়ে সন্তোষপুর ইকোপার্কের সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে বলে আমরা জেনেছি। এটি এলাকার জন্য অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে বলেন,“সন্তোষপুর ইকোপার্ক ঘোষণা-সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। এটি ফুলবাড়ীয়াবাসীর জন্য অত্যন্ত সুখবর। পরিবেশ সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন গণমাধ্যমকে বলেন,“সন্তোষপুর ইকোপার্কের সরকারি স্বীকৃতি ফুলবাড়ীয়ার জন্য একটি গর্বের অর্জন। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটনের সম্ভাবনা বৃদ্ধির মাধ্যমে এ উদ্যোগ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।”

স্থানীয় বাসিন্দারা জানান, ইকোপার্ক ঘোষণার ফলে সন্তোষপুরের বনাঞ্চল আরও সুরক্ষিত হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকদের আগমন বাড়লে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি সৃষ্টি হতে পারে।

এলাকাবাসীর প্রত্যাশা, যথাযথ পরিকল্পনা, পরিবেশবান্ধব অবকাঠামো এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সন্তোষপুর ইকোপার্ককে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত করা হবে। এর ফলে ফুলবাড়ীয়া শুধু ময়মনসিংহ নয়, দেশের অন্যতম সম্ভাবনাময় পরিবেশবান্ধব পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করতে পারে।

তাঁদের মতে, ইকোপার্কটির উন্নয়ন পরিকল্পনায় বন ও জীববৈচিত্র্য সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটন ও স্থানীয় অর্থনীতিরও টেকসই বিকাশ সম্ভব হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ