Author
২০ অগাস্ট ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাল পুনঃখনন শেষে ৭৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

শেরপুরের নকলায় পাঠাকাটা ইউনিয়নে খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ৭৮ লাখ ১৯ হাজার ৮৩২ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বুরুডুবি কামরুলের বাড়ির সামনে থেকে গোদাডাঙা হয়ে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত ৩ দশমিক ৫০ কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।

কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং খালের নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন শাখা প্রকল্পটি বাস্তবায়ন করে। এ জন্য মোট ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৮৩২ টাকা বরাদ্দ দেওয়া হয়।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্পের সভাপতি জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, ‘প্রকল্পের আওতায় ৩ দশমিক ৫০ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। কাজ শেষে বরাদ্দের অব্যয়িত ৭৮ লাখ ১৯ হাজার ৮৩২ টাকা মঙ্গলবার (১৮ আগস্ট) সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বরাদ্দের অর্থ থেকে সব খরচের পর ৭৮ লাখ ১৯ হাজার ৮৩২ টাকা অব্যয়িত থাকে। পরে ওই অর্থ সরকারি কোষাগারে জমা দেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম।

প্রকল্পের আওতায় ৩ দশমিক ৫০ কিলোমিটার খাল পুনঃখননের পাশাপাশি, খালের দুই পাশে প্রায় ২ হাজার ৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। এসব গাছের মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, বকুল, জারুল, সোনালুসহ বিভিন্ন প্রজাতি।

এ ছাড়া খালটির স্থায়িত্ব ও স্থানীয় মানুষের ব্যবহার উপযোগিতা বাড়াতে ২৮টি রিং পাইপ, ৪৮টি পিভিসি পাইপ এবং ৬০ মিটার ড্রাম শিট প্যালাসাইডিং করা হয়েছে। এসব অবকাঠামোর ফলে খালের দুই পাশের মানুষের চলাচল, কৃষিজমিতে পানি সরবরাহ এবং পানি নিষ্কাশন সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বেপারি পাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন, খোরশেদ আলম, রফিকুল ইসলাম বলেন, এখানে জলাবদ্ধতায় বছরে একবার ধানের আবাদ করা যেতো। কিন্তু এখন তিন ফসল আবাদ করা যাবে। কারণ এখন আর জলাবদ্ধতা নেই। তাছাড়া পাড়ের গাছগুলো বড় হলে স্থানীয়দের অনেক উপকার হবে।

নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও প্রকল্পের সদস্যসচিব মো. আনোয়ার হোসেন শামীম জাগো নিউজকে বলেন, আমাদের প্রকল্পের কাজ গত ১২ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হয়েছে। প্রতিদিন প্রায় ২১৬ জন শ্রমিক এখানে কাজ করেছেন। আমরা নির্ধারিত সময়ের মধ্যে ভালোভাবে কাজটি শেষ করতে পেরেছি। খাল পুনঃখননের ফলে এলাকার কৃষক, জেলে ও সাধারণ মানুষ উপকৃত হবেন।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীন জাগো নিউজকে বলেন, খাল পুনঃখনন প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্প শেষ হওয়ার পর থেকেই ওই এলাকার সাধারণ মানুষ এর সুফল পেতে শুরু করেছেন। বর্তমানে খালে নৌকা চলাচল করছে এবং পর্যাপ্ত দেশি মাছও পাওয়া যাচ্ছে।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও অব্যয়িত অর্থ ফেরত দেওয়া স্বচ্ছতার একটি ভালো দৃষ্টান্ত।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি