Author
২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে কেয়ারটেকার

ময়মনসিংহে বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তাকর্মী আবু রায়হান তালুকদার হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার শ্রীমঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর গ্রামের রাজু মির্জা ও অনন্তপুর গ্রামের সোহেল মির্জা জিতুল। তাদের দুজনের মধ্যে রাজু মির্জা ছিলেন নিহত আবু রায়হান তালুকদারের বাড়ির কেয়ারটেকার।
পুলিশ জানায়, কাস্টমসের সিপাহি আবু রায়হানকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায় হত্যাকারীরা। এতে রাকিব ঘুমিয়ে পড়লে মাথায় বড় লোহার রড দিয়ে আঘাতে হত্যা করে। পরে টয়লেটে নিয়ে গরুর মাংস কাটার খাটিয়ায় ফেলে চাপাতি দিয়ে লাশ ১৫ টুকরা করা হয়।

সহকারী পুলিশ সুপার এস এম হাসান ইস্রাফীল জানান, মামলার পর পুলিশকে আসামিদের ধরতে বেশ বেগ পেতে হয়। গত ১ আগস্ট থেকে পুলিশ আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। তাদের অবস্থান নিশ্চিতের পর ফুলবাড়িয়া থানার পুলিশ শ্রীমঙ্গলে কয়েকদিন অবস্থান করে আসামি রাজু ও জিতুকে গ্রেপ্তার করে। গত বুধবার নিহত আবু রায়হানের বাড়ি সোয়াতপুর ও বাবুগঞ্জ এলাকা থেকে হত্যায় ব্যবহৃত দুটি চাকু, চাপাতি, রড ও খাটিয়া উদ্ধার করে পুলিশ।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধান আসামি রাজু মির্জা প্রায় চার বছর ধরে আবু রায়হানের বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। ঘটনার রাতে আবু রায়হানকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করান রাজু। এতে তিনি অচেতন হয়ে পড়লে রড দিয়ে আঘাত করে হত্যা করা হয় এবং ঘরে থাকা নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী সরিয়ে নেয়। এরপর আসামি সোহেল মির্জা জিতুলের সহযোগিতায় লাশ টয়লেটে নিয়ে গরুর মাংস কাটার খাটিয়ায় রেখে ১৫ টুকরা করে। খণ্ডিত লাশ তিনটি ট্রাভেল ব্যাগ ও কাপড়ে পেঁচিয়ে বাড়ির পূর্ব পাশে পরিত্যক্ত ডোবায় ঝোপের মধ্যে লুকিয়ে রাখে।
পুলিশ জানায়, কাস্টমসের নিরাপত্তাকর্মী আবু রায়হান তালুকদার ঢাকার কমলাপুর শাখায় নিরাপত্তা শাখায় চাকরি করতেন। প্রতি বৃহস্পতিবার বাড়ি এসে শনিবার ভোরে ঢাকায় চলে যেতেন। সর্বশেষ ২৩ জুলাই বাড়িতে আসেন এবং ২৪ জুলাই বিকেলে নিখোঁজ হন। ২৭ জুলাই রাতে তার বড় ভাই নূরুল ইসলাম ফুলবাড়ীয়া থানায় সাধারণ ডায়েরি করলে বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা ও তার চাচাতো ভাই জিতুল গাঢাকা দেয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ