Author
২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাছগুলো শুধু উপড়ে দেওয়া হয়নি, হত্যা করা হয়েছে: কায়সার কামাল

নেত্রকোনার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বামনী এলাকায় দুর্বৃত্তদের উপড়ে ফেলা গাছের চারার জায়গায় আবারও চারা রোপণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার বিকালে তিনি ওই এলাকায় বনজ, ফলদ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন।

এ সময় কায়সার কামাল বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষকে অক্সিজেন দেয়। অনেক যত্ন ও সময়ের পর একটি চারা বড়গাছে পরিণত হয়। গাছ শুধু গাছ নয়, এটি একটি জীবন। আমি বলব, এই গাছগুলোকে শুধু উপড়ে দেওয়া হয়নি, হত্যা করা হয়েছে। রাতের আঁধারে এভাবে গাছ উপড়ে ফেলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যারা এই কাজ করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।

ডেপুটি স্পিকার বলেন, একই এলাকায় নতুন করে আরও ১ হাজার ২০০টি গাছের চারা রোপণ করা হবে। রোপণ করা গাছের সুরক্ষা ও পরিচর্যার ব্যবস্থাও করা হবে।

একটি এলাকার মোট ভূমির ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে গড়ে ১৬ থেকে ২০ শতাংশ বনভূমি থাকলেও নেত্রকোনায় তা পৌনে ২ শতাংশের মতো। এ অবস্থায় নেত্রকোনায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলন হিসেবে নিতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়ন করা গেলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান কায়সার কামাল।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, এই গাছগুলো শুধু সরকারের নয়, এগুলো আমাদের সবার সম্পদ। সবাইকে গাছ রক্ষায় এগিয়ে আসতে হবে। একটি গাছ রক্ষা করা মানে একটি জীবন রক্ষা করা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুনমুন জাহান লিজা, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গত ৫ আগস্ট কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দার বিভিন্ন এলাকায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পেট্রলপাম্প এলাকা থেকে হীরাকান্দা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির হাজারও চারা লাগানো হয়। গরু-ছাগলের হাত থেকে চারাগুলো রক্ষায় বাঁশের সুরক্ষাবেষ্টনীও দেওয়া হয়েছিল।

গত মঙ্গলবার দিবাগত রাতে বামনী এলাকায় সড়কের পাশে থাকা এসব চারার মধ্যে অন্তত ৩৫টি উপড়ে ফেলা হয়। পরদিন বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ ঘটনায় গত বুধবার যুগান্তরে ‘ডেপুটি স্পিকারের লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ