Author
৩০ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় কংশ নদে পড়ে শিশু নিখোঁজ, ১৮ ঘণ্টা পর উদ্ধার

নেত্রকোনার পূর্বধলায় কংশ নদে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর সাদিয়া আক্তার নামে ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া গ্রামের কংশ নদ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত সাদিয়া আক্তার উপজেলার গাংগের বেড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে সাদিয়া তার দাদীর সঙ্গে বাড়ির পূর্ব পাশে কংশ নদের তীরে যায়। এ সময় তার দাদি নদীতে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে খেলতে খেলতে দাদীর অজান্তে শিশুটি নদে পড়ে যায়।

শিশুটিকে দেখতে না পেয়ে দাদি ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা নদে নেমে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দীর্ঘ সময় নদে তল্লাশি চালালেও শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

এরপর শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া গ্রামের কংশ নদে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তার নিকটাত্মীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ