Author
২৯ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি প্রিয়াঙ্কার তত্ত্বাবধানে খাল পুনঃখননের ৬৮ লাখ টাকা ফেরত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সার্বিক তত্ত্বাবধানে শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নে খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ৬৮ লাখ ২৬ হাজার ৩৮৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক।

প্রকল্পটির আওতায় ৪ দশমিক ২২৫ কিলোমিটার খাল পুনঃখননের পাশাপাশি কৃষকদের সেচসুবিধা বাড়ানো, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

এদিকে এই পুনঃখাল খননের উদ্বোধন থেকে শুরু করে খনন কাজ শেষ পর্যন্ত সরাসরি তত্ত্বাবধান করেন সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন সূত্রে জানা গেছে, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর থেকে কামারেরচর বাজার হয়ে পয়েস্তিরচর পর্যন্ত কাটাখালী খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।

কৃষিজমিতে সেচসুবিধা বাড়ানো এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন শাখা প্রকল্পটি বাস্তবায়ন করে। এ প্রকল্পের জন্য মোট ২ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে ১ কোটি ২৭ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা লেবার খরচ এবং ১ কোটি ২৯ লাখ টাকায় নদী খননের জন্য এক্সকেভেটর, ১৬০টি রিং কালভার্ট, ৩টি কাঠের ব্রিজ, ৩টি ইউ ড্রেন, ২ হাজার বিভিন্ন গাছের চারা রোপণ, চারা রক্ষায় বেড়াসহ বিভিন্ন খরচ করা হয়।

গত ১৩ মে পয়েস্তিরচর এলাকায় প্রকল্পটির খননকাজের উদ্বোধনের পরে নির্ধারিত সময়ের মধ্যে খননকাজ শেষ করা হয়। কাজ শেষে বরাদ্দের অব্যয়িত ৬৮ লাখ ২৬ হাজার ৩৮৭ টাকা গত ১৩ আগস্ট সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

প্রকল্পের আওতায় মোট ৪ দশমিক ২২৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। খালের গভীরতা হয়েছে ১০ থেকে ১১ ফিট এবং প্রশস্ত হয়েছে গড়ে ৪০ ফিট। খালের দুই পাশে প্রায় ১ হাজার ৬০০টি বৃক্ষ রোপণ করা হয়েছে। এর মধ্যে কৃষ্ণচূড়া, বকুল, জারুল ও সোনালুসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

এছাড়া খালটি দীর্ঘমেয়াদে কৃষক ও স্থানীয় বাসিন্দাদের কাজে লাগানোর জন্য ১৬০টি রিং কালভার্ট, তিনটি কাঠের সেতু ও তিনটি ইউ-ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে খালের দুই পাশের মানুষের যাতায়াতের পাশাপাশি কৃষিজমিতে পানি সরবরাহ ও পানি নিষ্কাশনের সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র জানায়, খননকাজে প্রতিদিন প্রায় ৫৯৫ জন শ্রমিক কাজ করেছেন। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে একদিকে অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে দীর্ঘদিনের ভরাট খাল পুনঃখননের ফলে কৃষি, মৎস্য ও স্থানীয় পরিবেশে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও প্রকল্পের সদস্য সচিব রকিবুল হাসান বলেন, আমাদের প্রকল্পের কাজ গত ১৩ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হয়েছে। প্রতিদিন প্রায় ৫৯৫ জন শ্রমিক এখানে কাজ করেছেন। আমরা নির্ধারিত সময়ের মধ্যে ভালোভাবে কাজটি শেষ করতে পেরেছি। খাল পুনঃখননের ফলে এলাকার কৃষক, জেলে ও সাধারণ মানুষ উপকৃত হয়েছেন।

তিনি বলেন, ৪ দশমিক ২২৫ কিলোমিটার খাল পুনঃখননের কাজ শেষ হয়েছে। বর্তমানে বৃষ্টির কারণে কিছু জায়গায় মাটি সরে গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি কমে গেলে সেগুলোও মেরামত করে দেওয়া হবে।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্পের সভাপতি আসমা বিনতে রফিক বলেন, প্রকল্পের আওতায় ৪ দশমিক ২২৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। কাজ শেষে বরাদ্দের অব্যয়িত ৬৮ লাখ ২৬ হাজার ৩৮৭ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এই খাল পুনঃখনন প্রকল্পটি ওই এলাকার কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, খাল পুনঃখনন প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্প শেষ হওয়ার পরপরই ওই এলাকার সাধারণ মানুষ এর সুফল পেতে শুরু করেছেন। বর্তমানে খালে নৌকা চলাচল করছে এবং পর্যাপ্ত দেশি মাছও পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, উদ্বোধনের পর থেকেই পুনঃখাল খনন কাজ চলাকালে নিজে পরিদর্শন করাসহ খনন কাজে কোনো অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে লোক মারফত সার্বিক খোঁজ নিয়েছি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে অর্ধশত মরা গাছ, দুর্ঘটনার শঙ্কা

নেত্রকোণা অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

বন্যায় প্রাণহানির ঘটনায় বাকৃবিতে নেপালি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

দেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিল

ময়মনসিংহে ইউএনওর বিরুদ্ধে কাজ ছাড়াই ৬০ লাখ টাকার বিল উত্তোলনের অভিযোগ

ধোবাউড়ায় ভারতীয় ৭ গরু আটক

পূর্বধলায় কংশ নদে পড়ে শিশু নিখোঁজ, ১৮ ঘণ্টা পর উদ্ধার

সীমান্তে ১২ বাংলাদেশি আটক

ভৈরব-ময়মনসিংহ রেলপথ ।। ‘গরিবের ট্রেন’ একে একে সব বন্ধ, ভোগান্তিতে মানুষ

১০

হালুয়াঘাট সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

১১

এমপি প্রিয়াঙ্কার তত্ত্বাবধানে খাল পুনঃখননের ৬৮ লাখ টাকা ফেরত

১২

কফি কি লিভারের স্বাস্থ্য রক্ষা করে?

১৩

মৃত্যুর আগেই ‘চল্লিশা’, অংশ নিল হাজারো মানুষ

১৪

গাছগুলো শুধু উপড়ে দেওয়া হয়নি, হত্যা করা হয়েছে: কায়সার কামাল

১৫

হাওরের ফসলরক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট, আতঙ্কে কৃষক

১৬

শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ যমজ বোনের, প্রাণ গেল একজনের

১৭

শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক

১৮

নেত্রকোণায় ‘ইংলিশ কার্নিভাল’-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

তথ্য প্রতিমন্ত্রী ।। দেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিল

২০
শিরোনামঃ
ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে অর্ধশত মরা গাছ, দুর্ঘটনার শঙ্কানেত্রকোণা অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকারশেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দবন্যায় প্রাণহানির ঘটনায় বাকৃবিতে নেপালি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালনদেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিলময়মনসিংহে ইউএনওর বিরুদ্ধে কাজ ছাড়াই ৬০ লাখ টাকার বিল উত্তোলনের অভিযোগধোবাউড়ায় ভারতীয় ৭ গরু আটকপূর্বধলায় কংশ নদে পড়ে শিশু নিখোঁজ, ১৮ ঘণ্টা পর উদ্ধারসীমান্তে ১২ বাংলাদেশি আটকভৈরব-ময়মনসিংহ রেলপথ ।। ‘গরিবের ট্রেন’ একে একে সব বন্ধ, ভোগান্তিতে মানুষ