Author
২৯ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনার দায়িত্বে রশিদুজ্জামান মিল্লাত

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ। এর মধ্যে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দায়িত্বপ্রাপ্তদের কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এম রশিদুজ্জামান মিল্লাত ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। একই সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও তার থাকবে।

এ ছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও পরামর্শ দেবেন তিনি। প্রয়োজনবোধে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শও দিতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকার দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কাগজে-কলমে থাকলেও অতীতে দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ লুটপাট ও পাচারের বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। এ ছাড়া মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

সরকারের উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তাসহ রাষ্ট্র পরিচালনার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং রুলস অব বিজনেসের বিধান অনুসরণ করে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

কে কোন জেলার দায়িত্ব পেলেন

প্রজ্ঞাপন অনুযায়ী, ইকবাল হাসান মাহমুদ পেয়েছেন রাজশাহী ও নাটোর জেলার দায়িত্ব। আবু জাফর মো. জাহিদ হোসেন পেয়েছেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়। আবদুল আউয়াল মিন্টু পেয়েছেন লক্ষ্মীপুর এবং নিতাই রায় চৌধুরী পেয়েছেন চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব।

খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন হবিগঞ্জ এবং আরিফুল হক চৌধুরী পেয়েছেন মৌলভীবাজার জেলার দায়িত্ব। মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পেয়েছেন চট্টগ্রাম জেলার দায়িত্ব।

এম রশিদুজ্জামান মিল্লাতের দায়িত্ব ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা। আসাদুল হাবিব দুলু পেয়েছেন ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং মো. আসাদুজ্জামান পেয়েছেন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার দায়িত্ব।

জাকারিয়া তাহের পেয়েছেন ফেনী ও নোয়াখালী। সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ। সাচিং প্রু পেয়েছেন কক্সবাজার এবং মো. শরীফুল আলম পেয়েছেন টাঙ্গাইল ও নরসিংদী জেলার দায়িত্ব।

শামা ওবায়েদ ইসলাম পেয়েছেন মাদারীপুর ও শরীয়তপুর। অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ। আব্দুল বারী পেয়েছেন বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ এবং সুলতান সালাউদ্দিন পেয়েছেন ঢাকা জেলার দায়িত্ব।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার দায়িত্ব। হাবিবুর রশিদ পেয়েছেন গাজীপুর ও নারায়ণগঞ্জ। মো. রাজীব আহসান পেয়েছেন বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর এবং মীর শাহে আলম পেয়েছেন রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার দায়িত্ব।

ফারজানা শারমিন পেয়েছেন সিরাজগঞ্জ ও পাবনা। শেখ ফরিদুল ইসলাম পেয়েছেন যশোর, মাগুরা ও নড়াইল। ইয়াসের খান চৌধুরী পেয়েছেন জামালপুর ও কিশোরগঞ্জ এবং আহমেদ সোহেল মঞ্জুর পেয়েছেন বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার দায়িত্ব।

মোহাম্মদ শামীম কায়সার পেয়েছেন জয়পুরহাট ও নওগাঁ। মো. জি কে গউছ পেয়েছেন সিলেট ও সুনামগঞ্জ। মিয়া নূরুদ্দিন আহমেদ পেয়েছেন রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্ব।

সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশের প্রতিটি জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে রাজনৈতিক পর্যায়ের তদারকি ও সমন্বয়ের জন্য নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকছেন। তবে এ দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা অক্ষুণ্ন থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাদির সঙ্গে গিয়ে নদে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে অর্ধশত মরা গাছ, দুর্ঘটনার শঙ্কা

নেত্রকোণা অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

বন্যায় প্রাণহানির ঘটনায় বাকৃবিতে নেপালি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

দেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিল

ময়মনসিংহে ইউএনওর বিরুদ্ধে কাজ ছাড়াই ৬০ লাখ টাকার বিল উত্তোলনের অভিযোগ

ধোবাউড়ায় ভারতীয় ৭ গরু আটক

পূর্বধলায় কংশ নদে পড়ে শিশু নিখোঁজ, ১৮ ঘণ্টা পর উদ্ধার

সীমান্তে ১২ বাংলাদেশি আটক

১০

ভৈরব-ময়মনসিংহ রেলপথ ।। ‘গরিবের ট্রেন’ একে একে সব বন্ধ, ভোগান্তিতে মানুষ

১১

হালুয়াঘাট সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

১২

এমপি প্রিয়াঙ্কার তত্ত্বাবধানে খাল পুনঃখননের ৬৮ লাখ টাকা ফেরত

১৩

কফি কি লিভারের স্বাস্থ্য রক্ষা করে?

১৪

মৃত্যুর আগেই ‘চল্লিশা’, অংশ নিল হাজারো মানুষ

১৫

গাছগুলো শুধু উপড়ে দেওয়া হয়নি, হত্যা করা হয়েছে: কায়সার কামাল

১৬

হাওরের ফসলরক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট, আতঙ্কে কৃষক

১৭

শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ যমজ বোনের, প্রাণ গেল একজনের

১৮

শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক

১৯

নেত্রকোণায় ‘ইংলিশ কার্নিভাল’-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
শিরোনামঃ
দাদির সঙ্গে গিয়ে নদে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধারত্রিশাল-পোড়াবাড়ী সড়কে অর্ধশত মরা গাছ, দুর্ঘটনার শঙ্কানেত্রকোণা অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকারশেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দবন্যায় প্রাণহানির ঘটনায় বাকৃবিতে নেপালি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালনদেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিলময়মনসিংহে ইউএনওর বিরুদ্ধে কাজ ছাড়াই ৬০ লাখ টাকার বিল উত্তোলনের অভিযোগধোবাউড়ায় ভারতীয় ৭ গরু আটকপূর্বধলায় কংশ নদে পড়ে শিশু নিখোঁজ, ১৮ ঘণ্টা পর উদ্ধারসীমান্তে ১২ বাংলাদেশি আটক