Admin
১৫ সেপ্টেম্বর ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাসূলুল্লাহ (সা.) যে কারণে সোমবার রোজা রাখতেন

বিশ্বনবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের ২ দিন সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই ২ দিনের রোজা সম্পর্কে হজরত আবু কাতাদা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম-কে সোমবার দিনে রোজা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এই দিন আমি জন্ম নিয়েছি, আর এদিনই আমার উপর কোরআন নাজিল হয়েছে। (মুসলিম, হাদিস, ২৮০৭; ইবনে খুজাইমা, হাদিস, ২১১৭; মুসনাদে আহমাদ, হাদিস, ২২৫৫০; সুনানে আবু দাউদ, হাদিস, ২৪২৮)
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয়। তাই রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক— এটা পছন্দ করি’। (তিরমিজি, হাদিস, ৭৪৭; সুনানে নাসায়ি, হাদিস, ২৬৬৭)

 

সোম ও বৃহস্পতিবারে রোজা রাখার ৭টি ফজিলত উল্লেখ করা হলো-

(১) আল্লাহর সন্তুষ্টি অর্জন। হাদিসে কুদসীতে মহান রাব্বুল আলামিন বলেছেন, রোজা আমার এবং আমিই এর প্রতিদান দেব।

(২) রাসূল (সা.) এর অনুসরণ। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) সোমবার এবং বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন। (ইবনে মাজাহ, তিরমিজি, নাসাঈ)।

(৩) আল্লাহ তাআলা বান্দা থেকে জাহান্নামকে ১০০ বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। রাসূল (সা.) এরশাদ করেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তায়ালা জাহান্নামকে তার থেকে ১০০ বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। (আস সিলসিলাতুস সহিহাহ: খন্ড-৬, হাদিস নম্বর: ২৫৬৫)।

(৪) আল্লাহ তায়ালা বান্দা এবং জাহান্নামের মাঝে আসমান ও জমীনের দূরত্ব সমান খন্দক তৈরি করে রাখেন। রাসূল (সা.) বলেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমীনের দূরত্ব সমপরিমাণ খন্দক তৈরি করে দেবেন। (আস সিলসিলাতুস সহিহাহ: খন্ড-২, হাদিস নম্বর: ৫৬৩)।

(৫) রোজা কেয়ামতের দিন বান্দার মুক্তির জন্য সুপারিশ করবে। রাসূল (সা.) বলেছেন, রোজা এবং কোরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহ তায়ালাকে বলবে, হে আমার রব! আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল কর। কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম, এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল কর। রাসূল (সা.) বলেন, তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে। (আহমদ: খন্ড-২, হাদিস নম্বর: ১৭৪)।

(৬) কেয়ামতের দিন বাবুর রাইয়ান দিয়ে প্রবেশের সুযোগ লাভ করবে। রাসূল (সা.) বলেন, নিশ্চয় জান্নাতের রাইয়ান নামের একটি দরজা আছে, কেয়ামতের দিন সেখান দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। (বুখারী: হাদিস নম্বর: ১৮৯৬, মুসলিম: হাদদি নম্বর: ১১৫২)।

(৭) রোজা অবস্থায় ইন্তেকাল করার সম্ভাবনা এবং জান্নাত লাভ। রাসূল (সা.) এরশাদ করেছেন, যে রোজা অবস্থায় ইন্তেকাল করবে, সে জান্নাতে প্রবেশ করবে।(সহিহ আল জামে: হাদিস নম্বর: ৬২২৪)

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশীদের ফাঁসাতে মাকে হত্যার অভিযোগ

হালুয়াঘাটে বৃদ্ধা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার বিক্রির অভিযোগে জরিমানা

কাজে আসছে না দুটি পদচারী সেতু, স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন

শতবর্ষী সড়কে দেওয়াল নির্মাণ

তারাকান্দায় বৃদ্ধা নুর জাহান হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

নকলায় খাল পুনঃখননে কৃষিতে নতুন সম্ভাবনা

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

ফল পুনঃনিরীক্ষণে ময়মনসিংহ বোর্ডে নতুন রেকর্ড

কেন্দুয়ায় রাস্তা কাটা নিয়ে বিতর্ক

১০

বাকৃবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ফল নিয়ে বিতর্ক

১১

খালিয়াজুরীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

১২

ময়মনসিংহ মহিলা ক্রীড়া সংস্থার নেতৃত্বে রাখী-লিলি

১৩

ময়মনসিংহে পরিচ্ছন্ন নগরীর বার্তা ছড়াল স্কাউটরা

১৪

ফুলবাড়ীয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৫

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

১৬

ব্রহ্মপুত্রের তীরে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জয়নুল সংগ্রহশালা

১৭

সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলের

১৮

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

১৯

রাষ্ট্রপতি নির্বাচন শুরু, প্রথমে ভোট দিলেন হাফিজ উদ্দিন আহমদ ও তারেক রহমান

২০
শিরোনামঃ