ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী পালিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইগাতীর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও সেবা আশ্রম কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, বর্তমান বিএনপি ও তারেক রহমান সরকার হিন্দু সম্প্রদায়ের জন্য কাজ করছে। তাদের জানমাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের নিরাপত্তা এবং বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা হবে। দেশ উন্নয়নে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন