Author
৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালী

‘সেবাই আমাদের অঙ্গীকার’-এই প্রত্যয়কে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয় পরীক্ষার নতুন প্রতিষ্ঠান ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় কেন্দুয়া পৌরসদরের শান্তিনগরে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর উদ্বোধন করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

উদ্বোধনকালে এমপি হিলালী বলেন, মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করতে হবে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে নির্ভুল পরীক্ষা ও সেবার মান নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি কেন্দুয়াবাসীর আস্থা ও বিশ্বাসের একটি নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষার নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিশ্চিত করতে হবে। এ সময় তিনি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের বিষয়েও মত দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব, আতাউল হক মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব, গজনবী চয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা এবং মানসম্মত রোগ নির্ণয় সেবা দেওয়াই ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর প্রধান লক্ষ্য। দক্ষ ও অভিজ্ঞ জনবলের মাধ্যমে নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত রিপোর্ট প্রদানের ওপরও গুরুত্ব দেওয়া হবে।

‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন আতাউল হক মিন্টু, শাহীন আনোয়ার, খালিদ সাইফুল্লাহ ও ডা. আরমান হক আলিফ।

পরিচালকদের পক্ষে আতাউল হক মিন্টু বলেন, উপজেলার মানুষের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল ও নির্ভুল পরীক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি এলাকাবাসীর আস্থা ও বিশ্বাসের নতুন ঠিকানা হিসেবে গড়ে উঠবে বলে তারা আশা করছেন।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, দক্ষ ও অভিজ্ঞ জনবলের মাধ্যমে সেবা, নির্ভরযোগ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা এবং দ্রুত রিপোর্ট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির রতন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যসেবাকর্মী, গণ-মাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস

১

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

২

বিশ্ব ব্যর্থতা দিবস আজ

৩

আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন

৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী

৫

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার

৬

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৭

৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি

৮

ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

৯

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার

১০

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার

১১

ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ, ধর্মীয় শিক্ষক সাময়িক বরখাস্ত

১২

সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর জন্য ইংরেজি শিক্ষক মাত্র দুজন, ভরসা কোচিং

১৩

পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৪

মদনে টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ

১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

১৬

কিশোরগঞ্জের জলমহলে অভিযান, বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ৪

১৭

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

১৮

সীমান্ত থেকে নেশাজাতীয় সিরাপ এনে সারাদেশে ছড়িয়ে দিতেন তারা

১৯

ফুলবাড়িয়ার বিল্লাল হোসেনের মৃত্যু

২০
শিরোনামঃ
❮ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস❮পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে❮বিশ্ব ব্যর্থতা দিবস আজ❮আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন❮ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী❮প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার❮কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ❮৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি❮ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার