Author
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাবের অভিযানে গাঁজাসহ তিনজন আটক

ডেস্ক রিপোর্টার : নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৪, ময়মনসিংহের সিপিএসসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উচিতপুর বাজার এলাকায় অভিযান চালায়। র‌্যাবের দাবি, এ সময় যাত্রীবেশে থাকা তিনজনকে আটক করা হয়। তারা হলেন-কুমিল্লা জেলার মোছাঃ সালমা আক্তার (৩৪) ও মোঃ হৃদয় হাসান (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মিনা বেগম (৩৬)।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করার পর উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে ট্রাভেল ট্রলি ও বাজার ব্যাগে বিশেষ কায়দায় রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় পরবর্তী তদন্ত ও যাচাই হবে।

র‌্যাব-১৪, ময়মনসিংহের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাঁজা, জব্দ করা মোবাইল ফোনসহ তাদের নেত্রকোনার মদন থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ