Author
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে দুই দিনে শিয়ালের কামড়ে আহত ১৮

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন গ্রামে এসব ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদীর মুমুরদিয়া ইউনিয়নের পাড়া মন্ডলভোগ গ্রামে একটি শিয়াল প্রথমে দুটি গরুকে কামড় দেয়। গরু দুটিকে রক্ষা করতে মালিকেরা এগিয়ে গেলে শিয়ালটি তাদের ওপরও আক্রমণ করে। পরে একে একে নয়জন নারী-পুরুষকে কামড়ে আহত করে।

আহতরা হলেন- ছকিনা বেগম (৫০), শামসুন্নাহার (৪৫), হারিছা বেগম (৩৪), পারভীন আক্তার (৩০), জোছনা আক্তার (৩৮), জরিনা বেগম (৩৭), সবুজ মিয়া (৫৫), কাশেম আলী (৪৫) ও বোরহান মিয়া (৩৮)।

বোয়ালিয়া তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবু সিদ্দিক বলেন, আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের বামনগাঁও, ছয়পাইকা, কালিকাপুর, ইন্দুরদাইরসহ বিভিন্ন গ্রামে শিয়ালের কামড়ে আরও নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে সাইম মিয়া (২৫), উসমান মিয়া (৩৫), টেনাই মিয়া (৪৫), ইমন মিয়া (২৫), রুকসানা (৩৫), সখিনা খাতুন (৩৫), আকলিমা খাতুন (৪০), আনোয়ারা (৫০) ও জামাল মিয়া (৪৫) রয়েছেন।

ঘটনার পর থেকে আক্রান্ত গ্রামগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর অনেকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। স্থানীয় বাসিন্দারা দলবদ্ধভাবে চলাফেরা করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিয়ালটিকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ঈশা খান বলেন, মঙ্গলবার রাতে শিয়ালের কামড়ে আক্রান্ত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুইক রেন্টালের নামে লুটপাট নয়, সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১

দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির

২

জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

৩

এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৪

আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

৫

জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

৬

পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’

৭

চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা

৯

দুর্গাপুরে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

১০

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

১১

ময়মনসিংহে খাদ্যব্যবস্থা ও এগ্রোইকোলজি নিয়ে আঞ্চলিক সংলাপ

১২

দুই বছর পর পাকুন্দিয়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন

১৩

মালিকবিহীন আড়াই লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ করল বিজিবি

১৪

মোহনগঞ্জে ৩১ মণ্ডপে শ্যামা পূজার প্রস্তুতি

১৫

শ্রদ্ধা ও স্মৃতিচারণে হালুয়াঘাটে তেলিখালী যুদ্ধ দিবস

১৬

কেন্দুয়ায় ৪ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

১৭

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

১৮

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

১৯

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

২০
শিরোনামঃ
❮কুইক রেন্টালের নামে লুটপাট নয়, সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী❮দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির❮জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী❮এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা❮আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী❮জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু❮পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’❮চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে❮জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা❮দুর্গাপুরে ১৯ মামলার আসামি গ্রেপ্তার