Editor
৭ অক্টোবর ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে পূজা উদযাপন কমিটির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার মতবিনিময়

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ ফরিদা আখতারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক শরীফা হক সভাপতিত্ব করেন। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, এনএসআই এর যুগ্ম পরিচালক শরীফুল ইসলাম, জেলা আনসার কমান্ড্যান্ট কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক দিলিপ কমার গুন ঝন্টুসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দফতরের প্রধান এবং সব উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, জুলাই এর আন্দোলন ছিল দীর্ঘদিনের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এ আন্দোলন শুধু ছাত্রদের না এ আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় চ্যালেঞ্জ বৈষম্য দূরীকরণ। কাজেই দুর্গাপূজা বর্তমান সরকারের একটি বড় চ্যালেঞ্জ।

তিনি দুর্গাপূজার নিরাপত্তাকে কেন্দ্র করে সেনাবাহিনীসহ সকল আইন-শৃঙ্খনা বাহিনীর নজরদারি বৃদ্ধির আহবান জানান। সেই সঙ্গে তিনি পূজা চলাকালীন নামাজের সময়কে খেয়াল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রাখা ও তার বিকল্প ব্যবস্থা রাখারও আহবান জানান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে

১

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

৬

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে

৭

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

৮

গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৯

. ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

১১

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

১২

গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে অনিয়মের প্রতিকার চান মুক্তিযোদ্ধার মেয়ে

১৩

মগড়া খনন ও উদ্ধার: হয়রানির অভিযোগ নদীতীরবর্তী বাসিন্দাদের

১৪

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

১৫

সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের

১৬

অফিস প্রাঙ্গণে কর্মচারীর বৌভাত, দাওয়াত খেলেন কর্মকর্তা-ইউএনও

১৭

ময়মনসিংহে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা

১৮

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

১৯

খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

২০
শিরোনামঃ