স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের উদ্যোগে ময়মনসিংহ জেলা কার্যনির্বাহী পরিষদের সভা ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর একটি বেসরকারি অডিটরিয়ামে এ সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলাম খান এতে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক দিবাকর সাহা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা এবং ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল আই ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমেদ, মো. আব্দুল খালেক, মো. মাহফুজুল হক ও মো. সলিম উল্লাহ।
সাইন্টিফিক সেমিনার শেষে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন। এ সময় তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন