Author
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জনকে শোকজ

মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩০ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীকে শোকজ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন, কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের শোকজ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শোকজের চিঠি সংশ্লিষ্টরা পেয়েছেন। চিঠিতে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। জেলা সিভিল সার্জন গোলাম মাওলা এ নির্দেশ দিয়েছেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকজ পাওয়া ৩০ জনের মধ্যে ১১ জন মেডিকেল অফিসার, নয়জন নার্স এবং বিভিন্ন পদে কর্মরত আরও ১০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

মেডিকেল অফিসাররা হলেন ডা. পার্থ সরকার, ডা. জান্নাতুল নেছা, ডা. মো. সায়েম, ডা. রাকিবুল ইসলাম, ডা. মো. অন্তিম হাসান, ডা. জয়া রানী দেবনাথ, ডা. মৌমিতা দাস, ডা. লিজা সরকার, ডা. পার্থ প্রতিম সেন, ডা. সৌরভ আহমেদ শাকিল ও ডা. মেহেদী হাসান পিয়াস।

নার্সরা হলেন রেহেনা আক্তার খানম, মণি আক্তার, রীণা রাণী পাল, মনিরা আক্তার, সাবিকুন্নাহার, হিমা আক্তার, উম্মে হাবিবা সরকার, নূরে ফারজানা ও জান্নাতুল ফেরদৌস।

এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) নাজমুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) রেজুয়ান করিম রাজু, ফার্মাসিস্ট বাহারুল্লাহ, হিসাবরক্ষক শামছুল হুদা, চারজন স্যাকমো শহীদুর রহমান, বিপ্লব হোসেন, শাহজাহান সিরাজ ও আলমগীর হোসেন, সিএইচসিপি মুশফিকুর রহমান বকুল এবং অফিস সহায়ক মো. মুকুলকে শোকজ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শোকজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধাচরণ, চেইন অব কমান্ড বিনষ্টের চেষ্টা, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কনফারেন্স রুম ব্যবহার, সরকারি সম্পদের অননুমোদিত ব্যবহার, জমায়েত ও সভার আয়োজন, দায়িত্ব পালনে ব্যর্থতা, ইচ্ছাকৃত গাফিলতি, আচরণবিধি লঙ্ঘন এবং ষড়যন্ত্রের মতো অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার বলেন, ‘সিভিল সার্জনের ২৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠি শনিবার পেয়েছি। এরপর সংশ্লিষ্ট ৩০ জনকে তাঁদের বিভাগ থেকে স্বাক্ষর করে চিঠি গ্রহণ করতে বলা হয়েছে।’

শোকজ পাওয়া ব্যক্তিদের লিখিত জবাব পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পরবর্তী প্রক্রিয়ায় নেবে বলে জানা গেছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুইক রেন্টালের নামে লুটপাট নয়, সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১

দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির

২

জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

৩

এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৪

আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

৫

জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

৬

পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’

৭

চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা

৯

দুর্গাপুরে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

১০

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

১১

ময়মনসিংহে খাদ্যব্যবস্থা ও এগ্রোইকোলজি নিয়ে আঞ্চলিক সংলাপ

১২

দুই বছর পর পাকুন্দিয়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন

১৩

মালিকবিহীন আড়াই লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ করল বিজিবি

১৪

মোহনগঞ্জে ৩১ মণ্ডপে শ্যামা পূজার প্রস্তুতি

১৫

শ্রদ্ধা ও স্মৃতিচারণে হালুয়াঘাটে তেলিখালী যুদ্ধ দিবস

১৬

কেন্দুয়ায় ৪ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

১৭

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

১৮

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

১৯

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

২০
শিরোনামঃ
❮কুইক রেন্টালের নামে লুটপাট নয়, সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী❮দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির❮জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী❮এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা❮আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী❮জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু❮পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’❮চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে❮জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা❮দুর্গাপুরে ১৯ মামলার আসামি গ্রেপ্তার