Author
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে রিয়ান খান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়ান ওই গ্রামের রোমান খানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলছিল রিয়ান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনেরা। এরপর তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

১

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

২

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৩

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৪

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৫

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৬

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৭

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৮

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

৯

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১০

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১১

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১২

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৩

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৪

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৫

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৬

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৭

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

১৮

মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের

১৯

সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা

২০
শিরোনামঃ