Author
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রেশ এলপি গ্যাসের উদ্যোগে ময়মনসিংহে এলপিজি নিরাপত্তা সচেতনতা কর্মসূচি

এলপিজির নিরাপদ ব্যবহার, অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সচেতন করতে ময়মনসিংহে এলপিজি নিরাপত্তাবিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস।

সম্প্রতি ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ প্রায় ১০০০ জন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা এবং প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক চাঁন মিঞা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বাসাবাড়িতে এলপিজির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই এর নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও পরিবারকে এলপিজি ব্যবহারে প্রয়োজনীয় নিরাপত্তা সম্পর্কে বাস্তব ধারণা দিতে এবং জরুরি পরিস্থিতিতে যথাযথভাবে মোকাবিলা করতে সহায়তা করবে। মানুষের মধ্যে এলপিজি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে এমন কার্যকর ও অর্থবহ উদ্যোগ আয়োজনের জন্য ফ্রেশ এলপি গ্যাসকে সাধুবাদ জানাই।

ফ্রেশ এলপি গ্যাসের সিএমও আবু সাঈদ রাজা বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় এলপিজি অপারেটর হিসেবে আমরা মনে করি, এলপিজি নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করা আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশজুড়ে এলপিজির ব্যবহার আরও সম্প্রসারণের মাধ্যমে একটি টেকসই ও সবুজ আগামী গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও পরিবারকে সহজ ও বাস্তব উপায়ে এলপিজির নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতন করতে চাই, যাতে তারা দৈনন্দিন জীবনে আরও নিরাপদভাবে এলপিজি ব্যবহার করতে পারেন।

অনুষ্ঠানে এলপিজি নিরাপত্তাবিষয়ক লাইভ প্রদর্শনী ও একটি ইন্টারঅ্যাকটিভ থিয়োরিটিক্যাল প্রেজেন্টেশন সেশন হয়। এমজিআইয়ের ফায়ার সেফটি এক্সপার্টরা অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় কৌশল ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে ব্যাবহারিক প্রদর্শনী করেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বাড়িতে এলপিজির নিরাপদ ব্যবহার ও সঠিক ব্যবহারবিধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে ইন্টারঅ্যাকটিভ আলোচনা হয়।

অংশগ্রহণকারীদের জন্য র‍্যাফেল ড্র ও উপহারের ব্যবস্থা ছিল, যা পুরো অনুষ্ঠানকে আরও আনন্দমুখর ও প্রাণবন্ত করে তোলে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

১

দুর্গাপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন

২

গফরগাঁওয়ে পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

৩

ময়মনসিংহে এক কেন্দ্রেই মিলবে বিভিন্ন ভূমিসেবা

৪

মোহনগঞ্জে এসিল্যান্ডের বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

৫

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে খালিয়াজুরীতে মানববন্ধন

৬

ময়মনসিংহ সদরে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ওয়াহিদ

৭

মোহনগঞ্জে যুবককে গুলি, ১৪ ঘণ্টায়ও রহস্য উদ্‌ঘাটন হয়নি

৮

ভালুকায় মশক নিধন অভিযান

৯

শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ

১০

ফকির লালন সাঁই ধন্য ধন্য বলি তারে

১১

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

১২

সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৩

জিয়ানগরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান উপহার

১৪

‘হিন্দু-মুসলমান আমরা সবাই মানুষ, সবার উপর মানুষ সত্য’

১৫

বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় যাযাদি অনলাইন

১৬

এক বছর আগেই হত্যার আশঙ্কা নিয়ে পুলিশকে যা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ

১৭

যুবদল নেতার ছেলেকে অপহরণ করে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

১৮

নেত্রকোণায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা, মামলা দায়ের

১৯

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিনে পরিবারের ভাগ্য বদলাতে চান ১০০ নারী

২০
শিরোনামঃ