Admin
১৭ জুন ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিকমালিকদের স্মারকলিপি

ময়মনসিংহে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চাঁদাবাজি বন্ধ ও চাঁদা দাবি করে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ সোমবার ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগোনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা এই স্মারকলিপি দেন।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম বিস্তারিত শুনে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগোনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, ‘আমরা আশা করব, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। তা না হলেও আমার কঠোর কর্মসূচিতে যাব।’

এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে চাঁদাবাজির দৌরাত্ম্য কমাতে কার্যকর পদক্ষেপের দাবিতে আগামীকাল মঙ্গলবার মানববন্ধন ও পরবর্তী সময়ে বেসরকারি হাসপাতাল ক্লিনিক বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জানা যায়, চাঁদা দাবি করে গত শনিবার নগরীর বাঘ মারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগোনস্টিক সেন্টারে হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. হারুন অর রশিদকে মারধর করে জখম করা হয়।

এ ঘটনার পর জেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগোনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুমের সভাপতিত্বে স্বদেশ হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা চাঁদাবাজদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বলে মতামত ব্যক্ত করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

১

নেত্রকোণায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

২

কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক তিন

৩

সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৪

দেশের বাজারে কমলো সোনার দাম

৫

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

৬

এসআরবির অভিযানে শ্রীবরদীতে ভারতীয় প্রসাধনীসহ ভ্যানচালক গ্রেফতার

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ময়মনসিংহ জেলার নবগঠিত কমিটি

৮

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৫১ পিস ইয়াবাসহ তিনজন আটক

৯

ভৈরবে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ২

১০

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

১১

কেন্দুয়ায় সিরাজুদ্দীন কাসিমপুরীর জন্মবার্ষিকী পালিত

১২

বারহাট্টায় অভিযোগের মধ্যেই সার ডিলার নিয়োগের প্রজ্ঞাপন

১৩

ময়মনসিংহে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই

১৪

নেত্রকোনার সীমান্তে ২ লাখ টাকার রসুন ও কয়লা জব্দ

১৫

দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে বা মাসে দূর করা কঠিন: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৭

ভালুকায় অপহরণ মামলায় চারজন গ্রেপ্তার

১৮

নালিতাবাড়ীতে জুতার মূল্যছাড় নিয়ে প্রতারণার অভিযোগ

১৯

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২

২০
শিরোনামঃ