Admin
১ জুলাই ২০২৫, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের জেরে দ্বন্দ্ব, সাবেক স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা

ময়মনসিংহে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিরোধের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর গুলকিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রওশন আরা। তিনি একই এলাকায় সন্তানদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। আত্মহননকারী মো. রাকিব (৫০) সেনবাড়ী এলাকার মৃত আলতাফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রাকিব এলাকায় ছিলেন না৷ এরইমধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাকিব ও তার স্ত্রী রওশনের বিবাহ বিচ্ছেদ হয়। এমতাবস্থায় রওশন দুই মেয়েকে নিয়ে নগরীর গুলকিবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। কিন্তু ডিভোর্স হওয়ার পর তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন রাকিব। সকাল সাড়ে ৬টার দিকে রাকিব ওই ভাড়া বাসায় গিয়ে রওশন আরাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে একই কক্ষে আত্মহত্যা করেন।

গুলকিবাড়ী এলাকাটি কোতোয়ালি মডেল থানাধীন ২ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন। ফাঁড়িটির ইনচার্জ মো. সাজেদ কামাল জাগো নিউজকে বলেন, থানায় খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৪ ধরনের ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১ অক্টোবরে, মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ ২৩

জুলাইয়ের অন্যতম শিক্ষা হলো বাংলাদেশ কখনোই আর ‘ক্লায়েন্ট স্টেট’ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজের সেঞ্চুরি

মেসির রেকর্ড গড়া জোড়া গোলে মায়ামির দারুণ জয়

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলাতে পারেন যে ১০ তরুণ

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফা সভাপতি হিসেবেই

নেইমারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রস্তাব নিয়ে যা হলো

১০

নির্দিষ্ট কিছু মডেলের এসএসডির দাম বেড়েছে

১১

সমুদ্রের গভীরেও প্লাস্টিক দূষণের থাবা

১২

স্মার্টফোন কীভাবে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করে

১৩

বিশ্বের প্রথম ওয়েবসাইট চালু হয়েছিল ৬ আগস্ট, কে চালু করেছিলেন

১৪

এআই এজেন্টের সংখ্যা ছাড়িয়ে যাবে বিশ্বের জনসংখ্যাকেও

১৫

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণ ও রুপার দাম

১৬

তেলের দাম কমল

১৭

বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন : দক্ষিণ এশিয়ার স্থিতিশীল মুদ্রা টাকা

১৮

এক লাফে স্বর্ণের দাম বাড়ল ৯,৮৫৬ টাকা

১৯

স্বর্ণের দাম আবার ৫ হাজার ডলারের দিকে, কারণ কী?

২০
শিরোনামঃ
যে ৪ ধরনের ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজশিক্ষা উপবৃত্তির আবেদন শুরুপ্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১ অক্টোবরে, মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তিমাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ ২৩জুলাইয়ের অন্যতম শিক্ষা হলো বাংলাদেশ কখনোই আর ‘ক্লায়েন্ট স্টেট’ হবে না: পররাষ্ট্রমন্ত্রীঅস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজের সেঞ্চুরিমেসির রেকর্ড গড়া জোড়া গোলে মায়ামির দারুণ জয়২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলাতে পারেন যে ১০ তরুণভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফা সভাপতি হিসেবেইনেইমারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রস্তাব নিয়ে যা হলো