Admin
৮ জুলাই ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একটি মহল নির্বাচন নস্যাৎ করতে চায় : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আবার নির্বাচন নিয়ে যড়যন্ত্র শুরু হয়েছে। একটি মহল জটিলতা ও সংঘাতের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন নস্যাৎ করতে চায়। তারা অন্তর্বর্তী সরকারের চরিত্র পাল্টে নির্বাচন ছাড়াই দীর্ঘ মেয়াদে ক্ষমতার ভাগ ও স্বাদ নিতে চায়।

সোমবার (৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিলডোরা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় প্রিন্স বলেন, কয়েকটি দলের নেতা লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর ইউ টার্ন নিয়ে নির্বাচন বিলম্বিত ও নস্যাৎ করতে ষড়যন্ত্রে লিপ্ত। তারা নিত্যনতুন ইস্যু সামনে এনে এবং উসকানি ও উত্তেজনামূলক বক্তব্যও দিয়ে জটিলতা ও বিভাজনের সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, জনগণ ও গণতন্ত্রের প্রতি তাদের যদি আস্থা থাকে তবে তারা দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে নির্বাচনের পথে হাঁটবেন। নবীন দলের নেতারা গণভবনের পর সংসদ জয় করতে চেয়েছেন। তাদের স্বাগত জানই। জাতীয় সংসদ জয় করতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে করতে হবে। মব করে সংসদ জয় করা যাবে না।

নয়া রাজনৈতিক বন্দোবস্তের প্রমতকারীদের রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কথা বলার আহ্বান জানান প্রিন্স। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করা দল বিএনপি কারোর চোখ রাঙানিতে ভয় পায় না। তিনি চোখ গরম করে হুমকি না দিয়ে রাজনীতির ভাষায় কথা বলার আহ্বান জানান।

তিনি বলেন, ১৬ বছর ফ্যসিবাদের নির্মম দমন নিপীড়ণ উপেক্ষা করে আমরা যখন লড়াই করেছি, আপনারা কেউ কেউ তখন ফ্যসিবাদকে সমর্থন করে আরামে দিন কাটিয়েছেন। জনগণের পালস বুঝে বিএনপি রাজনীতি করে, কথা বলে। কারোর রক্ত চক্ষু দেখে বিএনপি তার অবস্থান থেকে সরে আসবে না। বা কারোর উদ্দেশ্যমূলক ও যুক্তিহীন অ্যাজেন্ডা মেনে নেবে না। যে পদ্ধতি জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের অধিকার কেড়ে নেয়, সেই পদ্ধতির প্রমোটকারীদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তিনি নেতাকর্মী ও জনসাধারণের প্রতি এসব যড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। ইনশাআল্লাহ সব যড়যন্ত্র মোকাবিলা করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না। নেতাকর্মীদের প্রতি তিনি তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নিজেদের দেশ ও দলের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানাই। বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় কর্মীসমাবেশে আরও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান তালুকদার খোকন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য শহীদুল হক খান সুজন, আবুল কালাম প্রমুখ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে