কিশোরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে।
অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
মন্তব্য করুন