Hasan
১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালিয়াজুরীকে পর্যটন নগরী করার উদ্যোগ

খালিয়াজুরী সংবাদদাতা : নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলায় পর্যটন কেন্দ্র স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রোববার বিকেলে এ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. শামীমুজ্জামান উপজেলার বিভিন্ন সম্ভাবনাময় স্থান পরিদর্শন করেন। পরে বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকৌশলী রঞ্জিত কুমার পালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. শামীমুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী।

সভায় বক্তব্য দেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রউফ স্বাধীন, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু এবং খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সদস্যসচিব সোহান বিন নবাব।

এ ছাড়া স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, মো. আব্দুস সালাম, মো. এরশাদ মিয়া, ফয়সাল আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় খালিয়াজুরীর প্রাকৃতিক সৌন্দর্য, হাওর, নদ-নদী ও পর্যটনের বিপুল সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ভাটি বাংলার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি খালিয়াজুরীকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাব তুলে ধরেন বক্তারা।

সভায় নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামানের পরিকল্পনার কথা উল্লেখ করে কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ধনু নদের তীরে রসুলপুর ফেরিঘাট এলাকায় পর্যটন কেন্দ্র স্থাপন, উপজেলা সদরে শিশুদের বিনোদনের জন্য পার্ক নির্মাণ এবং সরকারি হোটেল ও রেস্টহাউস প্রতিষ্ঠা। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সভায় আলোচনা ও সুপারিশ করা হয়।

স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান খালিয়াজুরীর সম্ভাব্য পর্যটন ও বিনোদনকেন্দ্রের স্থানগুলো চিহ্নিত করে সমন্বিত তথ্য ও ছবি সংবলিত একটি লিখিত প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবটি বিশেষ বিবেচনার জন্য তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামানের হাতে তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শামীমুজ্জামান খালিয়াজুরীতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়।

প্রকাশঃ ১২:২৬pm, ২০২৬-১১-১৬

আপডেটঃ ১২:২৬pm, ২০২৬-১১-১৬

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ

১

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

২

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন

৩

বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ

৪

শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র

৫

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

৬

তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

৯

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

১০

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

১১

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

১৩

শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

ময়মনসিংহে ৭ কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও পা পড়েনি কোনো প্রবীণের

১৫

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল | জাতীয়

১৬

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩০০ মণ ধান ভস্মীভূত

১৭

১৫১ কোটি টাকা ছাড়াল, ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি

১৮

কটিয়াদী থানায় অগ্নিসংযোগের হুমকি, তদন্তে পুলিশ

১৯

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

২০
শিরোনামঃ
❮শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি❮ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন❮বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ❮শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র❮ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের❮তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার❮ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা❮‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান