Hasan
১৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে আ.লীগের বিতর্কিতদের বিএনপির কমিটিতে রাখার অভিযোগ

কিশোরগঞ্জে বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়া ও মামলা দিয়ে হয়রানিতে ভূমিকা রাখা ব্যক্তিদের কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ শহরের হারুয়া চৌরাস্তা মোড়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

একই সঙ্গে দীর্ঘদিন দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দেওয়ার অভিযোগ করেছেন পদবঞ্চিতরা। এ নিয়ে কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, ‘গত ৮ তারিখে গোপনে ৫নং ওয়ার্ড বিএনপির একটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, যা আমরা ৫-৭ দিন পর ফেসবুকের মাধ্যমে জানতে পারি। এই কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিগত ১৭ বছর যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে আমাদের পুলিশে ধরিয়েছে ও মামলা দিয়েছে, সেই সব দোসর ও দালালদের স্থান দেওয়া হয়েছে। এমনকি যাদের কমিটিতে রাখা হয়েছে, তাদের অনেকেই বিষয়টি জানেন না। রাতের আঁধারে আওয়ামী লীগের লোকজনের বিল্ডিংয়ে বসে এই কমিটি লেখা হয়েছে।’

তিনি আরও বলেন, আমরা শত শত নেতাকর্মী নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, দলের সম্মান রক্ষায় ৫ই আগস্টের পর কারো কাছে চাঁদা চাইনি। অথচ আমাকে এবং আমার সাথে ১০-১২ বছর ধরে রাজনীতি করা ৩০০ কর্মীর একজনকেও সাধারণ সদস্য পদেও রাখা হয়নি।

বিগত সময়ে হারুয়ায় সব কমিটি উন্মুক্ত আলোচনার মাধ্যমে হলেও, এই প্রথম গোপনে চক্রান্ত করে বিতর্কিত কমিটি দেওয়া হলো : , যা এলাকায় দ্বন্দ্ব ও হানাহানি তৈরির পাঁয়তারা। আমরা জেলা, পৌর ও থানা বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর কাছে এর বিচার চাই। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় এর পরিণাম ভালো হবে না এবং এই কমিটি দিয়ে ৫নং ওয়ার্ড চলতে দেওয়া হবে না।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম মোল্লা বলেন, ‘এই ওয়ার্ডে কী বিএনপির লোকজন নেই যে আওয়ামী লীগের লোকজন এনে কমিটি দিতে হবে। এই ওয়ার্ডে অনেক ত্যাগী কর্মী রয়েছেন, যারা এখনো বঞ্চিত, ফলে তাদের এখন আগের মতো মাঠে ডেকে আনা যাচ্ছে না। আওয়ামী লীগের দোসরদের নিয়ে কমিটি করার কারণেই কলেজ ও মাদ্রাসা কেন্দ্রে রিকশা মার্কা এত ভোট পেয়েছে।’

আমাদের দাবি, অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করতে হবে। আগামীতে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সিনিয়র-জুনিয়র সকলের মতামতের ভিত্তিতে ওয়ার্ডে বসে কাউন্সিলের মাধ্যমে ত্যাগী ও বঞ্চিতদের মূল্যায়ন করে একটি নতুন কমিটি উপহার দেওয়ার জন্য আমরা সিনিয়র নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাচ্ছি।

৫নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম বিল্লাল বলেন, ‘তিনি তিনবার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অথচ নতুন কমিটি গঠনের বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। কীভাবে এবং কোথায় বসে কমিটি করা হয়েছে, সে বিষয়েও তিনি অবগত ছিলেন না। নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া না হলে, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট সাংগঠনিক নেতাদের নিতে হবে বলেও জানান তিনি।’

কিশোরগঞ্জ শহরের যে-কোনো মিছিল-মিটিংয়ে ৫নং ওয়ার্ডের নেতাকর্মীদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে। অথচ জ্যেষ্ঠ, সাবেক ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুন ও অযোগ্য লোকজনকে পদ দেওয়া হয়েছে, আমাদের সাধারণ সদস্যপদেও রাখা হয়নি। পৌর বিএনপির সভাপতি আশফাক ভাই ও সাধারণ সম্পাদক মাহবুব ভাই সব জানা সত্ত্বেও কীভাবে আড়ালে এই কমিটি দিলেন। এর পেছনে নিশ্চয়ই কোনো অর্থ লেনদেন হয়েছে।

নির্বাচনের সময় বা দলের দুর্দিনে আমাদেরকেই প্রয়োজন হয়, অথচ কমিটিতে আমাদের জায়গা হয় না, এটা হতে পারে না। আমি জেলা, পৌর ও থানা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ৫নং ওয়ার্ডে এসে সরাসরি কাউন্সিলের মাধ্যমে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করুন।”

গত ৮ নভেম্বর কিশোরগঞ্জ পৌরসভার ৫নম্বর ওয়ার্ড বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এমনকি কমিটিতে নাম থাকা অনেকেই তাদের অন্তর্ভুক্তির বিষয়টি জানতেন না।

এ বিষয়ে জানতে চাইলে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক অভিযোগগুলো নাকচ করে বলেন, ‘কিশোরগঞ্জ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে বিএনপির নবগঠিত কমিটি গঠনের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও বিবেচনায় নেওয়া হয়েছে। কৃষক দল, মৎস্যজীবী দল ও শ্রমিক দলের অনেক নেতাকর্মীও কমিটিতে রয়েছেন।’

তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন এবং অতীতেও পাশে ছিলেন, তাদের মধ্য থেকেই যাচাই-বাছাই করে কমিটি দেওয়া হয়েছে। ৫নম্বর ওয়ার্ড একটি সংবেদনশীল এলাকা এবং বিএনপির একটি দুর্গ। এখানে চাইলেই সবাইকে কমিটিতে জায়গা দেওয়া সম্ভব নয়। কমিটিতে স্থান না পাওয়া ব্যক্তিদের অনেকেই অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, তবে তাদের অনেকের নামও এই কমিটিতে রয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করেই তালিকা তৈরি করে তার কাছে পাঠিয়েছেন। পরে তিনি তা অনুমোদন করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |

১

ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

২

ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি

৩

ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা

৫

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

৬

কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

৭

গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী

৮

পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

৯

নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি

১০

নেত্রকোনার দুই উপজেলায় আগুনে পুড়ল ৯ ঘর, গরু-ছাগল-হাঁস ও ধান

১১

৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রড বাবুল গ্রেফতার

১২

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, মামলা দায়ের

১৩

ময়মনসিংহ দক্ষিণে পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি

১৪

গফরগাঁওয়ে আ.লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

১৫

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

১৬

ময়মনসিংহ মহানগর-উত্তর-দক্ষিণ জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১৭

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্য সেলিম আটক ​

১৯

নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

২০
শিরোনামঃ
❮নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |❮ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক❮ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি❮ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা❮৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন❮কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ❮গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী❮পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন❮নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি