Admin
২০ জুলাই ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এলাকার প্রভারশালীর সহায়তাল ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি সিন্ডিকেট।

শনিবার ভোরে সরেজমিন দেখা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি ঘাটে বালু উত্তোলন করে অবাধে বিক্রি করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ঘাটটির ইজারা না থাকায় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

জানা যায়, গভীর রাতে নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব।শত শত সেলু ইঞ্জিন চালিত ট্রলারে করে মরিচার চর ও কাশিয়ারচর থেকে বালু আনা হয় লাটিয়ামারি ঘাটে।

প্রশাসনের দৃষ্টি এড়াতে সকাল ৯ টার মধ্যেই বালু উত্তোলন ও বিক্রি শেষ হয়ে যায়। পানি উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহ কোনো কার্যকরী ভূমিকা না রাখায় ওই এলাকার মানুষ ক্ষোভ জানিয়েছেন।

পানি উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশ রয়েছে কাশিয়ার চর থেকে কালির বাজার খেয়াঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র থেকে বালু উত্তোলন করা যাবে না। অথচ ওই এলাকার একটি প্রভাবশালী মহল এ নির্দেশনাকে তোয়াক্কা না করে দেদারসে বালু উত্তোলন করে বিক্রি করছে বলে জানা গেছে।

ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন ঈশ্বরগঞ্জ এর সাধারণ সম্পাদক আশকর আলী জানান, ‘নদী খনন ও অবৈধ বালু উত্তোলন সংক্রান্ত বিষয়ে সোচ্চার থাকায় প্রভাবশালী মহলের হুমকিতে আমি এখন বাড়ি ছাড়া।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জানান,ইতোমধ্যে উচাখিলার বটতলা ঘাটে অবৈধ বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। শীঘ্রই লাটিয়ামারি ঘাটেও অভিযান চালানো হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি