Admin
২০ জুলাই ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া-তারেক রহমানের অপমান সহ্য করা হবে না

নিজস্ব সংবাদদাতা : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অপমান সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এসব ঘটনা ঘটিয়েছে। কিন্তু এ ধরনের গর্হিত অপরাধ সহ্য করা হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা এসব ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত রয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অপমান এবং তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মহানগর জাসাস আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় মহানগর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শিব্বির আহম্মেদ ভুলু, একেএম মাহাবুবুল আলম, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর মহিলা দলের সভানেত্রী খালেদা আতিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

এছাড়া মানববন্ধনে শহীদ সাগরসহ সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে ফ্যাসিস্ট খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ

১

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

২

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন

৩

বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ

৪

শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র

৫

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

৬

তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

৯

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

১০

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

১১

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

১৩

শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

ময়মনসিংহে ৭ কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও পা পড়েনি কোনো প্রবীণের

১৫

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল | জাতীয়

১৬

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩০০ মণ ধান ভস্মীভূত

১৭

১৫১ কোটি টাকা ছাড়াল, ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি

১৮

কটিয়াদী থানায় অগ্নিসংযোগের হুমকি, তদন্তে পুলিশ

১৯

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

২০
শিরোনামঃ
❮শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি❮ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন❮বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ❮শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র❮ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের❮তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার❮ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা❮‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান