Admin
২০ জুলাই ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেড়শ মসজিদ-মাদরাসায় বিএনপি নেতার অনুদান

নিজস্ব সংবাদদাতা : দেড়শ মসজিদ ও মাদরাসায় আনুষ্ঠানিকভাবে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এলাকায় দানবীর হিসাবে খ্যাত বিএনপির এই নেতা ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি।

শনিবার (১৯ জুলাই) দুপুরে পৌর অডিটরিয়ামে উপজেলার দেড়শত মসজিদের ইমাম ও খতীব, মাদরাসার মুহতামিম এবং সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই অনুদান বিতরণ করেন।

উপজেলা বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহের আলেম-উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, বৈরাটি গোরস্থান মাদরাসার মোহতামিম মাওলানা আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতীব মুফতি আহসান উল্লাহ কাসেমী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, শরীফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু প্রমূখ।

এ সময় সভাপতির বক্তব্যে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। এতে সামাজিক শিষ্ঠাচার বিনষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে অপরাধ। এই অবক্ষয় রোধে সমাজের আলেম ও উলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করব সামাজিক অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনে আমাদের আলেম সমাজ এগিয়ে আসবেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি