Hasan
২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ন্যাশনাল এগ্রিকেয়ার (এনএসি) গ্রুপের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের কর্ণধার কে.এস.এম. মোস্তাফিজুর রহমান এবং তার প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, আর্থিক অসংগতি ও অন্যান্য গুরুতর অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে ২৪ নভেম্বর রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা গ্রেফতার করেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলার পাশাপাশি আর্থিক অনিয়ম, বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ স্থানান্তর এবং অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও গণমাধ্যমে উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন জানান, এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদা, ভাবমূর্তি, স্বচ্ছতা ও স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অসতর্কতাবশত বিস্তারিত তথ্য যাচাই না করেই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘স্ট্রেংথেনিং বিএইউ-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ফর রিসার্চ এক্সেলেন্স, ইনোভেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন’ কর্মসূচির আওতায় ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারকটি সম্পন্ন হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে তার একাডেমিক মর্যাদা, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী কোনো কর্মকাণ্ড বা সংশ্লিষ্টতার ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের প্রবাসী যুবক নিহত

১

কটিয়াদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

২

ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ

৩

নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুলিয়ারচরে আন্ত:জেলা চোর ডাকাতসহ গ্রেফতার-৫, মামলা দায়ের

৫

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

৬

ময়মনসিংহে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃজন হচ্ছে পুলিশের ২৮০ পদ

৭

হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৯

হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন

১০

তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের

১১

বাড়ি ময়মনসিংহ, চাকরি সিলেটে, সেলিনা বললেন— ‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

১২

ভৈরবের বুকে ফের আকাশের ছায়া দেখতে চান ডা. ঊষা

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি

১৬

খালিয়াজুরী ইউএনও অফিসে আগুন, টিভি ক্যাবিনেটের শর্টসার্কিটের শঙ্কা

১৭

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

মালয়েশিয়ায় বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

১৯

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

২০
শিরোনামঃ