Hasan
২৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সতর্ক করলেও নেয়নি ব্যবস্থা যুবকের হাতে কিশোর খুন

সতর্ক করলেও নেয়নি ব্যবস্থা যুবকের হাতে কিশোর খুন

×

| প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের গৌরীপুরে শাহীন মিয়া নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলুকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। ছুরি নিয়ে ঘুরতে দেখে তিন দিন আগে অভিযুক্ত যুবকের স্বজনের সতর্ক করা হয়েছিল। পদক্ষেপ না নেওয়ায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।

নিহত শাহীন মিয়া বলুহা গ্রামের সিরাজুল ইসলাম জিন্নাতের ছেলে। আটক দেলোয়ার হোসেন দিল একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে এক হাতে লোহার রড ও অন্য হাতে ছুরি নিয়ে শাহীনের ওপর চড়াও হন দিলু। এক পর্যায়ে শাহীনের বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। রক্তক্ষরণ বন্ধ করতে স্থানীয় এক নারী প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি কিশোরটিকে। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ঘরের ভেতর থেকে হামলা দেখে চিৎকার করে দিলুকে থামানোর চেষ্টা করেন তিনি। কিন্তু এর মধ্যেই শাহীনের বুকে ছুরি চালানো হয়। আহত অবস্থায় শাহীন তাঁর কাছে এসে লুটিয়ে পড়ে। নিজের ও শাহীনের মায়ের ওড়না দিয়ে ক্ষতস্থান চেপে ধরে রক্ত বন্ধের চেষ্টা করেন তিনি। পরে চিৎকার করে এবং টিনের দরজায় আঘাত করে প্রতিবেশীদের ডাকেন। এর পরই নিস্তেজ হয়ে পড়ে শাহীন।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন দিলুকে ধরে মারধর করেন। পরে পুলিশ এসে তাঁকে নিজেদের হেফাজতে নেয়। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, আগে লাঠি নিয়ে ঘুরলেও সম্প্রতি ছুরি ও দা নিয়ে চলাফেরা করতেন দিলু। বড় কোনো অঘটনের আশঙ্কায় তিন দিন আগেই তাঁর বড় ভাইকে সতর্ক করা হয়েছিল। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, দিলু মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত। যদিও তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। গৌরীপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজ জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দিলুর স্বজনরা পলাতক। বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দিলুকে আটক করে। বিক্ষুব্ধ জনতার মারধরে আহত হওয়ায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

জামিনে বেরিয়ে গৃহবধূকে হত্যা মাদক মামলায় জামিনে মুক্তি পেয়ে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাগর খোন্দকার নামে এক যুবকের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান। নিহত শিমু বেগম (৪৭) গুজুরি গ্রামের আলম চানের স্ত্রী। অভিযুক্ত সাগর খোন্দকার একই গ্রামের বদর উদ্দীনের ছেলে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছে। সদর থানার পুলিশ, পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন সাগর খোন্দকার। মাদক ব্যবসার তথ্য পুলিশকে দেওয়ার সন্দেহ থেকে একই গ্রামের শিমু বেগম ও তাঁর স্বামী আলম চানের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছে। ইয়াবাসহ গ্রেপ্তারের পর সাগর প্রায় এক মাস আগে জামিনে মুক্তি পান। সাগরের ধারণা, শিমু বেগম মাদক ব্যবসার তথ্য দেওয়ায় পুলিশ ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে।

এই বিরোধের জের ধরে গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে সাগর ধারালো দা দিয়ে শিমু বেগমকে কোপ দেন। এতে শিমু বেগমের ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজধানী ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্বামী আলম চান বলেন, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বেয়াদবি করায় সাগরকে তিনি বকাঝকা করেছিলেন। এরপর মাদক মামলায় জামিনে মুক্ত হয়ে সাগর তাঁর ওপর হামলা চালান। তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বারবার হামলার শিকার হতে হয়েছে। এসব ঘটনায় তারা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি বাড়িতে ছিলেন না। ওই সময় তাঁর স্ত্রী শিমু পাশের দোকান থেকে ডিম কিনে বাড়ি ফেরার পথে সাগর ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে আহত করে।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) জুলুস পাঠান বলেন, অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দুর্বৃত্তের গুলিতে কাঠুরিয়া নিহত নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের গুলিতে আলম মিয়া নামে কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বাঘাবো ইউনিয়নের বংপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আলম মিয়া বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আলম বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশে বের হন। পরে প্রতিবেশী রহিজ মেম্বারের বাড়ির পাশে গেলে কে বা কারা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলমের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলমের স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী মন্তু মিয়ার ছেলে অনিক মিয়ার সঙ্গে গত সোমবার ঝগড়া হয়। পরে তাঁর স্বামীকে হুমকি দেন অনিক। শিবপুর থানার ওসি কোহিনূর মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনসহ হত্যাকারীকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। (তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের প্রবাসী যুবক নিহত

১

কটিয়াদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

২

ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ

৩

নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুলিয়ারচরে আন্ত:জেলা চোর ডাকাতসহ গ্রেফতার-৫, মামলা দায়ের

৫

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

৬

ময়মনসিংহে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃজন হচ্ছে পুলিশের ২৮০ পদ

৭

হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৯

হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন

১০

তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের

১১

বাড়ি ময়মনসিংহ, চাকরি সিলেটে, সেলিনা বললেন— ‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

১২

ভৈরবের বুকে ফের আকাশের ছায়া দেখতে চান ডা. ঊষা

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি

১৬

খালিয়াজুরী ইউএনও অফিসে আগুন, টিভি ক্যাবিনেটের শর্টসার্কিটের শঙ্কা

১৭

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

মালয়েশিয়ায় বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

১৯

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

২০
শিরোনামঃ